Homeআন্তর্জাতিকমার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় যাবে: ট্রাম্প

মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় যাবে: ট্রাম্প

Published on

Latest articles

জোটার ভাইকে শ্রদ্ধা জানাতে গিয়ে বড় ভুল, ক্ষমা চাইলো রিয়াল

পর্তুগিজ স্ট্রাইকার ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে স্মরণ করতে গিয়ে বড় ধরনের...

২ দিনে হাটহাজারীতে ৩ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতপরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে উপজেলার...

সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ট্রাম্প জানিয়েছেন, শিগগির মার্কিন তেল কোম্পানিগুলো সে দেশে যাবে এবং ‘দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে।’

শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাদুরোকে আটক ও দেশটির রাজধানী কারাকাসে বৃহৎ মার্কিন হামলার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘মাদুরো ও তার স্ত্রী শিগগির আমেরিকান ন্যায়বিচারের পূর্ণ শক্তির মুখোমুখি হবেন এবং আমেরিকার মাটিতে বিচারের মুখোমুখি হবেন।’

তিনি জানান, মাদুরো ও তার স্ত্রী একটি জাহাজে আছেন এবং তাদের নিউইয়র্কে নেওয়া হবে।

মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। ভাষণে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, ভেনেজুয়েলার তেল ব্যবসা দীর্ঘ সময় ধরে ধসে পড়েছে, সম্পূর্ণ ধসে পড়েছে। তারা যতটা (তেল) পাম্প করতে পারত এবং যে সম্ভাবনা ছিল তার তুলনায় প্রায় কিছুই করছিল না।’

তিনি বলেন, ‘আমাদের খুব বড় মার্কিন তেল কোম্পানিগুলো, যা বিশ্বের সর্ববৃহৎ, সেখানে যাবে এবং কোটি কোটি ডলার ব্যয় করে খারাপভাবে ভেঙে পড়া অবকাঠামো ও তেলের অবকাঠামো মেরামত করবে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে।’

ট্রাম্প বলেছেন, ‘নিরাপদ’ না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা শাসন করবে আমেরিকা।

তিনি বলেন, ‘যতক্ষণ না আমরা একটি নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গত রূপান্তর করতে পারি’ আমরা দেশটি পরিচালনা করব।

তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলার জনগণের জন্য শান্তি, স্বাধীনতা ও ন্যায়বিচার চাই এবং এর মধ্যে ভেনেজুয়েলার অনেকেই আছেন যারা এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ও দেশে ফিরে যেতে চান। এটি তাদের জন্মভূমি।’

More like this

জোটার ভাইকে শ্রদ্ধা জানাতে গিয়ে বড় ভুল, ক্ষমা চাইলো রিয়াল

পর্তুগিজ স্ট্রাইকার ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভাকে স্মরণ করতে গিয়ে বড় ধরনের...

২ দিনে হাটহাজারীতে ৩ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই দিনে অজ্ঞাতপরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে উপজেলার...

সার্বভৌম এআই: বাংলাদেশের যা করণীয়

১০ বছর আগের কথা। ছোট ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল ‘ট্রান্সফরমার’ সিনেমাটা নিয়ে। সে ইউনিভার্সিটি...