Homeআন্তর্জাতিক‘বৈশাখী’র আলু ভর্তায় মুগ্ধ মামদানি

‘বৈশাখী’র আলু ভর্তায় মুগ্ধ মামদানি

Published on

Latest articles

সাকিবের আশা ৪০০ উইকেট পাবেন তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগেই অনেকটা অনুমিত ছিলো এই টেস্টেই তাইজুল ইসলাম ছাড়িয়ে...

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী...

বছরের প্রথম দিন শপথ নিয়েছেন পবিত্র কোরআন ছুঁয়ে। প্রথম ভাষণেই বলেছেন, নিউইয়র্ককে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে গড়ে তুলবেন। দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন।

এমন অনেক নাটকীয়তার মধ্য দিয়েই নিউইয়র্কের মেয়র হিসেবে প্রথম দিনটি কাটিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। তবে দ্বিতীয় দিনটি তিনি পার করেছেন ‘আলু ভর্তা’ খেয়ে।

বাঙালির চিরচেনা ঘরোয়া রেসিপি ‘আলু ভর্তা’য় মুগ্ধ মামদানি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও তুলে ধরেছেন।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মামদানি লিখেছেন, ‘দ্বিতীয় দিনটি শেষ করার সেরা উপায়: বৈশাখীর চিকেন রোস্ট আর আলু ভর্তা খাওয়া।’ 

এর আগে, গত বছরের অক্টোবরে নির্বাচনী প্রচারণার সময় এক সাক্ষাৎকারে প্রিয় খাবারের জায়গা হিসেব নিউইয়র্কের থারটি-সিক্সথ অ্যাভিনিউতে বাংলাদেশি খাবারের রেস্তোরাঁ বৈশাখীর নাম উল্লেখ করেছিলেন উদীয়মান এই নেতা।

উল্লেখ্য, জোহরান মামদানির বাবা বিখ্যাত অধ্যাপক মাহমুদ মামদানি ও মা চিত্রপরিচালক মীরা নায়ার দুজনই ভারতীয়। সেক্ষেত্রে বাঙালি খাবারের প্রতি তার অন্যরকম টান থাকতেই পারে।

More like this

সাকিবের আশা ৪০০ উইকেট পাবেন তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগেই অনেকটা অনুমিত ছিলো এই টেস্টেই তাইজুল ইসলাম ছাড়িয়ে...

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী...

১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট খোলা রাত ১০টা পর্যন্ত: দোকান মালিক সমিতি

আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত...