Homeবাণিজ্যএপ্রিলে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়াল

এপ্রিলে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়াল

Published on

Latest articles

অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআই, জানালেন আলবানিজ

অস্ট্রেলিয়া সরকারের একটি ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম...

ভালোবাসা দিবসের আগেই ‘যে কথা হয়নি বলা’

সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি...

দেশে এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়িয়েছে। যা গত মার্চে ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। মূলত খাদ্যবহির্ভূত খাতে ব্যয় বৃদ্ধির কারণেই মূল্যস্ফীতি এ পর্যায়ে পৌঁছেছে।

আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্যে মূল্যস্ফীতির এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতই মূল্যস্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তবে মূল ভূমিকায় ছিল খাদ্যবহির্ভূত খাত।

নিত্যপণ্যের দামের ওপর চাপ অব্যাহত থাকায় খাদ্য মূল্যস্ফীতি এপ্রিলে সামান্য বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে। এক মাস আগে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে এপ্রিলে ৯ দশমিক ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। যা মার্চে ছিল ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। এটি জ্বালানি ও পরিবহনসহ বিভিন্ন সেবার ব্যয় ধারাবাহিকভাবে বৃদ্ধির বার্তা দিচ্ছে।

More like this

অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআই, জানালেন আলবানিজ

অস্ট্রেলিয়া সরকারের একটি ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম...

ভালোবাসা দিবসের আগেই ‘যে কথা হয়নি বলা’

সময়ের আলোচিত জুটি জোভান-নীহাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি...

বিক্ষোভে উত্তাল ইরানে সংঘর্ষে নিহত ৬, গ্রেপ্তার ৩০

মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে ইরানে বিক্ষোভ চলছে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর...