Homeবিনোদনএক দিনে তিন হলিউড সিনেমার মুক্তি

এক দিনে তিন হলিউড সিনেমার মুক্তি

Published on

Latest articles

সৌদিতে ৩৬৫ দিনে ৩৫৬ জনের ফাঁসি

সৌদি কর্তৃপক্ষ গত বছর ৩৫৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড তৈরি করেছে।...

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার...

আগামীকাল ৯ই ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সের পর্দায়। সিনেমাগুলো হলো: ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, ‘মার্সি’ ও ‘প্রাইমেট’।

তিনটি সিনেমাই বছরের শুরুটাকে রঙিন করার আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে সিনেমাগুলো দর্শক-সমালোচকদের দৃষ্টি কেড়েছে। 

বাংলাদেশের দর্শকরাও সিনেমাগুলো উপভোগ করবেন বলে আশাবাদী স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

গত বছরের জুনে মুক্তি পেয়েছিল ‘২৮ ডেজ লেটার’ সিরিজের সিনেমা ‘২৮ ইয়ার্স লেটার’। অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়র’ খ্যাত পরিচালক ড্যানি বয়েল নির্মিত সিনেমাটি দারুণ সাফল্য পায়। আয়ের দিক থেকে সিরিজের পূর্ববর্তী সিনেমাগুলোকে ছাড়িয়ে যায় এটি। 

এমন সাফল্যের রেশ কাটতে না কাটতে দর্শকদের সামনে আসছে এই সিরিজের আরও একটি সিনেমা। 

‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’ নামের এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১৬ জানুয়ারি। 

নিয়া ডা কস্টা পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন র‍্যালফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান, চি লুইস-প্যারি প্রমুখ।

বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘মার্সি’ পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। প্রযোজনা করেছেন চার্লস রোভেন এবং বেকমাম্বেটভ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট এবং রেবেকা ফার্গুসন। 

মার্সি হলো একটি ভবিষ্যতের গল্প। যেখানে প্রধান চরিত্র ক্রিস র‍্যাভেন নামে একজন ডিটেকটিভ, যার স্ত্রী মারা যায় এবং তিনি অকারণে সেই হত্যার অভিযোগে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে মামলা চলে একটি অত্যাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিচারকের সামনে।

ব্যাপারটা আরও উত্তেজনাপূর্ণ, কারণ তার কাছে মাত্র ৯০ মিনিট সময় আছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। তা না হলে এআই নিজেই তার ভাগ্য নির্ধারণ করবে।

আমেরিকান হরর সিনেমা ‘প্রাইমেট’ পরিচালনা করেছেন জোহানেস রবার্টস। এটি ২০২৫ সালে বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ২০২৬ সালের শুরুতে বিশ্বজুড়ে থিয়েটারগুলোতে মুক্তি পেয়েছে। 

এতে অভিনয় করেছেন জনি সিকোইয়া, জেসিকা আলেকজান্ডার, ট্রয় কোটসুর, ভিক্টোরিয়া ওয়াইন্ট, গিয়া হান্টারসহ অনেকে।

More like this

সৌদিতে ৩৬৫ দিনে ৩৫৬ জনের ফাঁসি

সৌদি কর্তৃপক্ষ গত বছর ৩৫৬ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড তৈরি করেছে।...

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার...

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস ও সিভিল...