Homeবাংলাদেশঢাকার সূত্রাপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে একজনকে হত্যা

ঢাকার সূত্রাপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে একজনকে হত্যা

Published on

Latest articles

এপ্রিলে রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলার

দীর্ঘ ৮ মাস পতনের পর এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।রপ্তানি উন্নয়ন...

ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কুমার বিশ্বজিৎ

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র...

রাজধানীর সূত্রাপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে একজনকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে, তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালি জোন পুলিশের সহকারী কমিশনার ফজলুল হক দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ওই ব্যক্তির বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি। এতে তিনি গুরুতর আহত হন।’

পুলিশ জানায়, তাকে দ্রুত পাশের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আজ সকাল ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা।

তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

More like this

এপ্রিলে রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলার

দীর্ঘ ৮ মাস পতনের পর এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।রপ্তানি উন্নয়ন...

ভালোবাসা দিবসে কানাডায় একক কনসার্টে কুমার বিশ্বজিৎ

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র...

‘বরফ যুগে’ ঢুকছে সৌদি আরব, কাতার?

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোয় দেখা গেল—বিস্তীর্ণ উঁচুনিচু এলাকাজুড়ে সাদা আস্তরণ। আসলে ওগুলো বরফ। কোথাও...