Homeআন্তর্জাতিকমেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

Published on

Latest articles

অ্যাপলের ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’, দাম যেমন হতে পারে

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন আল্ট্রা’ বাজারে আসার আগেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি...

ফরেনসিক অডিটে মিলল প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকার দুর্নীতি

একটি ফরেনসিক অডিট প্রতিবেদনে দেখা গেছে, ২০১৮ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রিমিয়ার...

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বড়দিনের প্রাক্কালে জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

এক বিবৃতিতে জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় জানায়, এ পর্যন্ত নয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া পৌর কর্তৃপক্ষ আহত ৩২ জনের নামের তালিকা এবং তারা যে যে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে তথ্যও প্রকাশ করেছে।

মেক্সিকোতে বাস বা ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটিকে দায়ী করা হয়।

নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের এক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হন।

More like this

অ্যাপলের ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’, দাম যেমন হতে পারে

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ‘আইফোন আল্ট্রা’ বাজারে আসার আগেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি...

ফরেনসিক অডিটে মিলল প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকার দুর্নীতি

একটি ফরেনসিক অডিট প্রতিবেদনে দেখা গেছে, ২০১৮ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রিমিয়ার...

শ্যারন টেইট: যে আলো নিভে যায়নি আজও

শ্যারন টেইট আজও পুরোপুরি অতীত নন। তিনি যেন একটি থেমে যাওয়া মুহূর্ত। একটি দীর্ঘ...