Homeবাংলাদেশরেডঅরেঞ্জ পেল ২০২৫ পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড

রেডঅরেঞ্জ পেল ২০২৫ পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড

Published on

Latest articles

সরকার অতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত হচ্ছে: ডিসিসিআই

ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার অতিরিক্ত ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত হচ্ছে এবং এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান,...

‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তিতে কী পরিবর্তন আসছে

ওয়েব সিরিজ 'গোলাম মামুন'-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। প্রথম কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে...

কলম্বিয়ার বোগোটায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যামিলি প্ল্যানিং সম্মেলন (আইসিএফপি) ২০২৫-এ ‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ পেয়েছে রেডঅরেঞ্জ কমিউনিকেশনস।

প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে সমাজের বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব তৈরি করা সংগঠনগুলোকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেডঅরেঞ্জ জানিয়েছে, এ বছর বিশ্বের মোট ১১টি প্রতিষ্ঠান এ সম্মাননা অর্জন করেছে, যার মধ্যে রেডঅরেঞ্জ একমাত্র বাংলাদেশি সংস্থা হিসেবে পুরস্কৃত হয়েছে।

ডাচ-বাংলাদেশি প্রতিষ্ঠান রেডঅরেঞ্জ এই স্বীকৃতি পেয়েছে বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতার মতো গভীরভাবে প্রোথিত সামাজিক সমস্যাগুলো সমাধানে একটি উদ্ভাবনী আচরণ পরিবর্তন মডেল তৈরি করে।

সামাজিক ও আচরণগত পরিবর্তন যোগাযোগ ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে রেডঅরেঞ্জ একটি প্রমাণভিত্তিক ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করেছে। এই কাঠামো প্ৰজনন স্বাস্থ্যকে শিক্ষা, সমতাসহ কমিউনিটির বৃহত্তর উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সংযুক্ত করে।

রেডঅরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী বলেন, ‘আইসিএফপি ২০২৫-এ এই স্বীকৃতি পেয়ে আমরা গভীরভাবে সম্মানিত। আমি আমাদের টিম নিয়ে গর্বিত। আমরা সবসময় বিশ্বাস করেছি, পরিবর্তনের সূচনা হয় তখনই যখন আমরা মন দিয়ে মানুষের কথা শুনি এবং তাদের প্রতি সহানুভূতিশীল হই।’

তিনি বলেন, ‘এই পুরস্কার প্রমাণ করে যে, মানুষ একসঙ্গে কাজ করলে যোগাযোগ সত্যিই জীবন বদলে দিতে পারে।’

‘পাওয়ার অব ফ্যামিলি প্ল্যানিং অ্যাওয়ার্ড’ স্বাস্থ্য, সমতা ও সামাজিক পরিবর্তনের সংযোগস্থলে উদ্ভাবনকে সম্মান জানায় এবং দেখায়, কীভাবে পরিবার পরিকল্পনা সামগ্রিক কল্যাণ, অধিকার ও সহনশীলতার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

More like this

সরকার অতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত হচ্ছে: ডিসিসিআই

ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার অতিরিক্ত ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত হচ্ছে এবং এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান,...

‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তিতে কী পরিবর্তন আসছে

ওয়েব সিরিজ 'গোলাম মামুন'-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। প্রথম কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে...

বড়দিনে ‘যুদ্ধের ক্ষত’ মুছে দেওয়ার আহ্বান জানালেন পোপ লিও

পোপ হিসেবে লিও চতুর্দশ তার প্রথম বড়দিনের বার্তায় যুদ্ধের 'অর্থহীনতা' এবং এর রেখে যাওয়া...