Homeআন্তর্জাতিকতুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

তুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

Published on

Latest articles

অভিনব কাশ্যপের বিরুদ্ধে সালমান খানের মানহানি মামলা, যা বলল আদালত

বলিউড অভিনেতা সালমান খান ও নির্মাতা অভিনব কাশ্যপের মধ্যে চলমান মানহানির মামলার রায় দিয়েছেন...

ভারতের কাছে হারে থামল বাংলাদেশের জয়ের ধারা

গ্রুপ 'এ'তে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। প্রথম ম্যাচে উগান্ডাকে ৪২-২২ ব্যবধানে...

তুরস্কে বড়দিন ও বছর শেষের ছুটিতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ইসলামিক স্টেটের (আইএস) ১১৫ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলের প্রধান কৌসুলির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। 

ইস্তাম্বুলের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় জঙ্গি সংগঠন আইএসে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৌসুলির কার্যালয় থেকে ১৩৭ ব্যক্তিকে আটকের নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে ১১৫ ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমান্ত আছে। সেখানে আইএসের মতো একাধিক কট্টর সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয়।

ডিসেম্বরের এক হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই হামলার জন্য আইএসকে অভিযুক্ত করেছে কর্তৃপক্ষ।

More like this

অভিনব কাশ্যপের বিরুদ্ধে সালমান খানের মানহানি মামলা, যা বলল আদালত

বলিউড অভিনেতা সালমান খান ও নির্মাতা অভিনব কাশ্যপের মধ্যে চলমান মানহানির মামলার রায় দিয়েছেন...

ভারতের কাছে হারে থামল বাংলাদেশের জয়ের ধারা

গ্রুপ 'এ'তে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। প্রথম ম্যাচে উগান্ডাকে ৪২-২২ ব্যবধানে...

‘দলগুলো চাপ সৃষ্টির জন্য অনেক কথা বলে, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই’

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। সরকার...