Homeবাংলাদেশদেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

দেশজুড়ে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

Published on

Latest articles

ফুলবাড়ীর যে শিক্ষা বিএনপির মনে রাখা উচিত

সম্প্রতি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু...

নির্বিচার মৎস্য আহরণে ছোট হয়ে যাচ্ছে দেশের ইলিশের গড় আকার

অতিরিক্ত মাছ ধরা, অবৈধ জালের ব্যবহার এবং জাটকা (ছোট ইলিশ) নিধনের কারণে ইলিশের গড়...

শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সারা দেশে একযোগে কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। একই সঙ্গে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকেরা গতকাল শাহবাগে লাঠিচার্জের ঘটনায় স্বরাষ্ট্র এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানিয়েছেন। তিন দফা দাবি আদায়ে শিক্ষকদের এই কর্মসূচির ফলে আজ রোববার দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যুক্তগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল বারি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দাবি আদায় ও শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আমি শহীদ মিনারের কর্মসূচিতে যোগ দিয়েছি, তবে আমাদের তিন সহকর্মী স্কুলেই আছেন।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলাধুলা করছে, কোনো ক্লাস হয়নি। সামনেই বার্ষিক পরীক্ষা। আমরা কর্মবিরতি পালন করতে চাই না। কিন্তু আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা, পদোন্নতিতে বৈষম্য দূর করা এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে সমান মর্যাদা নিশ্চিত করা।

এর আগে গতকাল শনিবার বিকেলে কয়েক শ শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শেষে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে শতাধিক শিক্ষক আহত হন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন।

চারটি শিক্ষক সংগঠনের জোট ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’–এর ব্যানারে এই আন্দোলন চলছে।

ওই ঘটনার পরই গতকাল শিক্ষকেরা আজ রোববার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তারা ‘পুলিশি হামলার’ প্রতিবাদে এবং দাবি আদায়ে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

More like this

ফুলবাড়ীর যে শিক্ষা বিএনপির মনে রাখা উচিত

সম্প্রতি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু...

নির্বিচার মৎস্য আহরণে ছোট হয়ে যাচ্ছে দেশের ইলিশের গড় আকার

অতিরিক্ত মাছ ধরা, অবৈধ জালের ব্যবহার এবং জাটকা (ছোট ইলিশ) নিধনের কারণে ইলিশের গড়...

টিএসসিতে কাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র...