Homeবাংলাদেশহাসপাতালে নেওয়া হলো অনশনরত তারেককে

হাসপাতালে নেওয়া হলো অনশনরত তারেককে

Published on

Latest articles

বহু দূরের মহাজাগতিক বস্তু আবিষ্কার বাংলাদেশি জ্যোতির্বিদের, গ্রহ নাকি নক্ষত্র?

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক...

বাংলা কিউআর কী?

ডিজিটাল লেনদেন সহজ করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোডের বদলে একটি কিউআর...

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে নিবন্ধনের দাবিতে আমরণ অনশন করা ‘আমজনতা দল’-এর সাধারণ সম্পাদক তারেক রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটক থেকে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। গত ৪ নভেম্বর থেকে সেখানে অনশন করছিলেন তিনি। 

আমজনতার দলের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, তারেক ১৩৫ ঘণ্টা ধরে দলের নিবন্ধনের দাবিতে অনশন করছিলেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ঘটনাস্থলে এসে তাকে হাসপাতালে যেতে রাজি করান। 

এদিকে, বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সালাহউদ্দিন আহমদ পরবর্তী আপিলে নির্বাচন কমিশনকে সহানুভূতি দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন।

More like this

বহু দূরের মহাজাগতিক বস্তু আবিষ্কার বাংলাদেশি জ্যোতির্বিদের, গ্রহ নাকি নক্ষত্র?

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক...

বাংলা কিউআর কী?

ডিজিটাল লেনদেন সহজ করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোডের বদলে একটি কিউআর...

নতুন ম্যাগাজিনে আবুল হায়াত ও মনির খানের উপস্থিতি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান 'অভিনন্দন'। আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রচারিত...