Homeআন্তর্জাতিকইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

Published on

Latest articles

মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার

এ বছরের মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছে...

পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’ নিয়ে উচ্ছ্বসিত বাঁধন, আজ যাচ্ছেন নেদারল্যান্ডসে

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আজ শুক্রবার নেদারল্যান্ডসে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।...

ইন্দোনেশিয়ার মহাসড়কে একটি কোচ বাস দুর্ঘটনায় ১৬ জন যাত্রী নিহত হয়েছে। অত্যন্ত দ্রুতগতিতে চলমান বাসটি মহাসড়কের দুই পাশকে আলাদা করার উদ্দেশ্যে নির্মিত দেওয়ালে আঘাত হানে এবং উল্টে যায়। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার স্থানীয় সময় ভোর বেলায় এই দুর্ঘটনা ঘটে।  

রাজধানী জাকার্তা থেকে যোগ্যকর্তা শহরের দিকে যাত্রা করছিল বাসটি। স্থানীয় খোঁজ ও উদ্ধার সংস্থা প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, বাসটি ‘অত্যন্ত দ্রুতগতিতে’ চলছিল।

বুদিওনো বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে ৩৪ জনকে উদ্ধার করেছি।’

তিনি জানান, ঘটনাস্থলেই ১৫ জনকে নিহত ঘোষণা করা হয়। পরবর্তীতে অপর এক ব্যক্তি হাসপাতালে নিহত হন।

ইন্দোনেশিয়ার অন্য অনেকের মতো বুদিওনো শুধু নামের একটি অংশই ব্যবহার করে থাকেন।

তিনি আরও জানান, বেশ কয়েকজন আহত যাত্রীকে সেমারাং শহরে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সংস্থাটি একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে উদ্ধারকারীদেরকে ব্যাগে ভরে মরদেহ সরাতে দেখা গেছে। পাশেই বাসের ধ্বংসস্তূপ পড়ে ছিল।

ইন্দোনেশিয়ায় এ ধরনের দুর্ঘটনা নিয়মিত ঘটে। এর পেছনে পুরনো গাড়ি ব্যবহার ও সড়কের আইন না মানাই মূলত দায়ী। 

২০২৪ সালে বাস-গাড়ির সংঘর্ষে ১২ জন নিহত হন।

২০১৯ সালে সুমাত্রা দ্বীপের একটি গিরিখাতে বাস পড়ে গেলে ৩৫ জন নিহত হন।

More like this

মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার

এ বছরের মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছে...

পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’ নিয়ে উচ্ছ্বসিত বাঁধন, আজ যাচ্ছেন নেদারল্যান্ডসে

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আজ শুক্রবার নেদারল্যান্ডসে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।...

যুক্তরাষ্ট্রের উপকূলে মেক্সিকোর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলে গ্যালভেস্টন শহরের কাছে মেক্সিকোর নৌবাহিনীর একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।...