Homeআন্তর্জাতিকহঠাৎ কমলো তাপমাত্রা, তুষারে ঢাকা সৌদি আরবের বিভিন্ন অঞ্চল

হঠাৎ কমলো তাপমাত্রা, তুষারে ঢাকা সৌদি আরবের বিভিন্ন অঞ্চল

Published on

Latest articles

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত দ্বৈরথ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। রাত...

ডিসেম্বরে তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরতে পারেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরতে...

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় সৌদি আরবের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন অঞ্চলে তুষারপাত হয়েছে। 

গত বুধবার ও বৃহস্পতিবার বিরূপ আবহাওয়ার প্রভাবে মরুভূমি-ঘেরা পাহাড় ও উঁচু এলাকাগুলো তুষারে ঢেকে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সির দেওয়া তথ্যমতে, দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের প্রায় ২ হাজার ৬০০ মিটার পাহাড় তুষারে ঢাকা পড়ে। 

হাইল অঞ্চলের কিছু অংশ এবং রাজধানী রিয়াদের উত্তরেও তুষারপাতের খবর পাওয়া গেছে।

এ ছাড়া রিয়াদ, কাসিম, আলউলা ও আশপাশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। 

জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি আরব নিউজকে বলেন, এ ধরনের তুষারপাত সৌদি আরবে খুবই বিরল ঘটনা এবং দীর্ঘ সময় পর এমন দৃশ্য দেখা গেছে।

বিরূপ আবহাওয়ার প্রেক্ষাপটে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সবাইকে উপত্যকা ও খোলা এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে।

আরব নিউজের তথ্য অনুযায়ী, তুষারপাত দেখতে বহু মানুষ ভিড় করছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

More like this

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত দ্বৈরথ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। রাত...

ডিসেম্বরে তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরতে পারেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরতে...

ইনস্টাগ্রামের লোগোতে পরিবর্তন, বদলে গেল লেখার ধরন

ইনস্টাগ্রাম তাদের লোগোর লেখার অংশে পরিবর্তন এনেছে। প্রায় এক দশক পর নতুন ওয়ার্ডমার্ক উন্মোচন...