Homeবাণিজ্যবুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ১১ দিন বন্ধ

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ১১ দিন বন্ধ

Published on

Latest articles

এবার আসছে এক ঘণ্টার ওয়েব সিনেমা

প্রথমবারের মতো এক ঘণ্টার ওয়েব সিনেমার নতুন ফরম্যাট চালু করছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।আগামী ঈদুল...

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ পাচ্ছে তাইওয়ান

তাইওয়ানের সঙ্গে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জন্য...

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্দরের ছুটি নির্ধারণ করতে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সংগঠনের নেতাদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ছুটির সময়সূচি নির্ধারণ করেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে বন্দরে ছুটি থাকবে। এরপর ১৯ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। ঈদের ছুটি শেষে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবারও ছুটি থাকবে।

এর সঙ্গে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি যুক্ত করে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় বন্দরের মাধ্যমে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ২৮ মার্চ থেকে যথারীতি বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় চালু হবে। তবে এই সময়েও বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদ ও অন্যান্য সরকারি ছুটিকে সামনে রেখে অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে টানা ১১ দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে আবারও আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা লিখিতভাবে অবহিত হয়েছেন। তবে এই সময়েও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আমাদের চিঠি দিয়েছেন। ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন বলেন, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন লিখিতভাবে জানিয়েছে।

তিনি আরও জানান, এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার চালু থাকবে এবং সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

More like this

এবার আসছে এক ঘণ্টার ওয়েব সিনেমা

প্রথমবারের মতো এক ঘণ্টার ওয়েব সিনেমার নতুন ফরম্যাট চালু করছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।আগামী ঈদুল...

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ পাচ্ছে তাইওয়ান

তাইওয়ানের সঙ্গে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জন্য...

ছেলেদের পর এবার ভারত-বাংলাদেশের মেয়েদের সিরিজও স্থগিত হচ্ছে!

চলতি বছর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশে সফর করার কথা থাকলেও তা স্থগিত হয়ে...