Homeবাংলাদেশধর্ম নিয়ে ব্যবসা করা একটি দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে: মির্জা...

ধর্ম নিয়ে ব্যবসা করা একটি দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

Published on

Latest articles

‘বলিউডে সাম্প্রদায়িক কারণে কাজ হারাচ্ছি’: এ আর রহমানের মন্তব্য নিয়ে যে যা বললেন

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে সাম্প্রদায়িক পক্ষপাতের...

দক্ষিণ এশিয়ায় তুরস্ক-পাকিস্তান ঘনিষ্ঠতার প্রভাব কতটুকু?

ঘটনাটা ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। চলতি মাসের শুরুতে। আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কোনো আলোচনা...

একটি দলকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই।’

দলটির নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘একটি দল, যারা ধর্মের নামে ব্যবসা করে, বেহেস্তের টিকিট দেয়, তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জায়গায় বলতে চাই, আপনারা যারা এই কথা বলছেন, আপনারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন।’

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্ব হয়েছিল। আজকে ৭ নভেম্বর, আপনারা দিনটিকে অশ্রদ্ধা জানিয়েছেন, এই দিন নিয়ে কোনো কথা বলছেন না—বলছেন একটি বৃহত্তর দল ষড়যন্ত্র করছে। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই। পেছনে দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই, বরং আপনারা বারবার চেষ্টা করেছেন ১৯৪৭ সাল থেকে। সেই সময় স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। একাত্তর সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন। এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘বিএনপি কিছু দিন যাবত খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে…আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না।’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, ‘অনেকে লম্বা লম্বা কথা বলেছে সনদ নিয়ে। আমরা বারবার এটাকে মানতে চেয়েছি, কিন্তু আপনারা একটা না একটা খুঁত ধরছেন এবং এটা নষ্ট করার চেষ্টা করছেন। এই সমস্ত অপকর্ম বাদ দেন। বিগত দিনের ইতিহাস দেখে নেন, আপনারা ক্ষমা চান। এখনো সময় আছে, জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।’

More like this

‘বলিউডে সাম্প্রদায়িক কারণে কাজ হারাচ্ছি’: এ আর রহমানের মন্তব্য নিয়ে যে যা বললেন

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে সাম্প্রদায়িক পক্ষপাতের...

দক্ষিণ এশিয়ায় তুরস্ক-পাকিস্তান ঘনিষ্ঠতার প্রভাব কতটুকু?

ঘটনাটা ঘটেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। চলতি মাসের শুরুতে। আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে কোনো আলোচনা...

‘মুশফিক কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে নেতৃত্ব দেয়’ 

মুশফিকুর রহিম যখন তার ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামছে, তখন বাংলাদেশ ক্রিকেট শুধু একটি...