Homeবিনোদনবেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ আসছে স্টার সিনেপ্লেক্সে

বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ আসছে স্টার সিনেপ্লেক্সে

Published on

Latest articles

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২৭৬৯ ডলার

দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে দাঁড়িয়েছে।স্থানীয় মুদ্রায় ২০২৪-২৫...

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে ‘ধর্মযুদ্ধ’!

নতুন বছরের প্রথমদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। মোট আসন ২৯৪টি। গত নির্বাচনে ২১৫ আসন...

বাঙালি মুসলমান নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা ‘সুলতানাস ড্রিম’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন সিনেমা আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত এই চলচ্চিত্রটি আগামীকাল ১৬ জানুয়ারি থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে।

স্প্যানিশ ভাষায় ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রিমিয়ার হয়েছিল। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে এটি।

বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ ১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত হয়। পরে ১৯২২ সালে তিনি নিজেই উপন্যাসটি ‘সুলতানার স্বপ্ন’ নামে বাংলায় অনুবাদ করেন।

নির্মাতা ইসাবেল হারগুয়েরা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০১২ সালে দিল্লির একটি আর্ট গ্যালারিতে বৃষ্টির দিনে আটকা পড়ে তিনি বইটির খোঁজ পান। বইটি পড়ে তিনি এতটাই মুগ্ধ হন যে এটি নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘এত বছর আগে লেখা একটি বই, যেখানে নারীদের এক অন্য পৃথিবীর স্বপ্ন দেখানো হয়েছে। বইটি পড়ে আমার বিস্ময়ের শেষ ছিল না।’

এটি ইসাবেল হারগুয়েরার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জিয়ানমার্কো সেরার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন তিনি। স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে। সিনেমায় বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্ক ভাষা ব্যবহার করা হয়েছে। এতে কলকাতার সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গানও রয়েছে, যার সংগীতায়োজন করেছেন তাজদির জুনায়েদ এবং গেয়েছেন দীপান্বিতা আচার্য।

More like this

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২৭৬৯ ডলার

দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে দাঁড়িয়েছে।স্থানীয় মুদ্রায় ২০২৪-২৫...

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে ‘ধর্মযুদ্ধ’!

নতুন বছরের প্রথমদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। মোট আসন ২৯৪টি। গত নির্বাচনে ২১৫ আসন...

হামজা যখন ফটোগ্রাফার

বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই সব ক্যামেরার লেন্স ছিল বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকেই। নেপালের বিপক্ষে...