Homeবাংলাদেশপ্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

Published on

Latest articles

বিবিসির চোখে ২০২৫-এর শীর্ষ ২৫ চলচ্চিত্র

বিবিসির চলচ্চিত্র সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বার্বার ২০২৫ সালের সবচেয়ে উল্লেখযোগ্য ও আলোচিত...

এবার জোহরান মামদানির হোয়াইট হাউস জয়

তিনি 'এলেন, দেখলেন এবং জয় করলেন'। তার হোয়াইট হাউস সফর সম্পর্কে এমনটি বললে অত্যুক্তি...

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে।

‘ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ,’ বলেন তিনি।

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিন বাহিনীর প্রধান বৈঠকে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ৯০ হাজার সদস্য, আড়াই হাজারের নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে।

আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে তিন বাহিনীর প্রধান আমন্ত্রণ জানান।

More like this

বিবিসির চোখে ২০২৫-এর শীর্ষ ২৫ চলচ্চিত্র

বিবিসির চলচ্চিত্র সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বার্বার ২০২৫ সালের সবচেয়ে উল্লেখযোগ্য ও আলোচিত...

এবার জোহরান মামদানির হোয়াইট হাউস জয়

তিনি 'এলেন, দেখলেন এবং জয় করলেন'। তার হোয়াইট হাউস সফর সম্পর্কে এমনটি বললে অত্যুক্তি...

আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় নেই নেইমার!

ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। একের পর এক চোটে...