Homeবিনোদনপ্রত্যাশাও ছাড়িয়ে গেছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

প্রত্যাশাও ছাড়িয়ে গেছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

Published on

Latest articles

নির্বাচনী লেনদেনের জন্য শনিবার ব্যাংক খোলা

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনসংক্রান্ত আর্থিক লেনদেন সহজ করতে আগামী শনিবার...

ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রয়টার্সের প্রতিবেদন

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট নতুন অভিযান শুরু করতে যাচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন অন্তত চারজন...

রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। প্রথম দিনেই আয় করেছে ২৭ কোটি রুপি, যা রণবীরের ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ ওপেনিং। এর আগে তার অভিনীত ‘পদ্মাবত’ প্রথম দিনে আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল প্রায় ২১ কোটি রুপি।

এ ছাড়া চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘সাইয়ারা’র প্রথম দিনের আয় ছিল ২১ কোটি ৫০ লাখ রুপি। এই সিনেমাটিকেও পেছনে ফেলেছে ‘ধুরন্ধর’। মুক্তির দিনে সারা ভারতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩ দশমিক ৮১ শতাংশ।

সংশ্লিষ্টদের ধারণা ছিল, সিনেমাটি প্রথম দিনে ১৫ থেকে ১৮ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু ‘ধুরন্ধর’ সেই প্রত্যাশাও ছাড়িয়ে গেছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল।

More like this

নির্বাচনী লেনদেনের জন্য শনিবার ব্যাংক খোলা

আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনসংক্রান্ত আর্থিক লেনদেন সহজ করতে আগামী শনিবার...

ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রয়টার্সের প্রতিবেদন

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট নতুন অভিযান শুরু করতে যাচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন অন্তত চারজন...

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ...