Homeবাণিজ্যকক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: গভর্নর

কক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা: গভর্নর

Published on

Latest articles

জোড়া গোলের পর লাল কার্ডও পেলেন দিয়াজ, পিএসজিকে হারালো বায়ার্ন

লুইস দিয়াজ জোড়া গোল করার পর আশরাফ হাকিমিকে বাজে ট্যাকল করে দেখলেন লাল কার্ড।...

ডেঙ্গু: অক্টোবরে বছরের সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যু

ডেঙ্গুজনিত মৃত্যু এবং সংক্রমণ বাড়ছেই। শুধুমাত্র অক্টোবর মাসেই দেশে ডেঙ্গুতে ৮০ জন মারা গেছেন...

কক্সবাজারকে দেশের প্রথম ক্যাশলেস জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

গতকাল শনিবার বন্দর নগরী চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, বাংলাদেশকে ক্যাশলেস করতে প্রত্যেক নাগরিকের কাছে ৬ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছাতে হবে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ২০২৭ সালের মধ্যে দেশের খুচরা লেনদেনের অন্তত ৭৫ শতাংশ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা।

গভর্নর বলেন, ‘বাংলাদেশকে চট্টগ্রামের আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ শক্তিশালী করতে হবে, যেমন সিঙ্গাপুর, দুবাই ও হংকং করেছে, যেন এই অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়।’

তিনি উল্লেখ করেন, শিগগিরই সব সমুদ্রবন্দর ও বিমানবন্দরে ২৪/৭ ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম’ বা তৎক্ষণাৎ ইলেকট্রনিক ফান্ড স্থানান্তর ব্যবস্থা চালু করা হবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ করবে।

আহসান এইচ মনসুর মন্তব্য করেন, উৎপাদন খাতের জন্য পর্যাপ্ত ও সাশ্রয়ী ঋণ নিশ্চিত করতে হবে, বিশেষ করে জেলা ও গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষি ঋণ সম্প্রসারণের মাধ্যমে।

More like this

জোড়া গোলের পর লাল কার্ডও পেলেন দিয়াজ, পিএসজিকে হারালো বায়ার্ন

লুইস দিয়াজ জোড়া গোল করার পর আশরাফ হাকিমিকে বাজে ট্যাকল করে দেখলেন লাল কার্ড।...

ডেঙ্গু: অক্টোবরে বছরের সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যু

ডেঙ্গুজনিত মৃত্যু এবং সংক্রমণ বাড়ছেই। শুধুমাত্র অক্টোবর মাসেই দেশে ডেঙ্গুতে ৮০ জন মারা গেছেন...

আন্ধার সিনেমায় সিয়ামকে যেভাবে দেখবেন দর্শক

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। শিগগিরিই মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত সিয়ামের...