Homeবিনোদন৩ সিনেমায় ইন্তেখাব দিনার

৩ সিনেমায় ইন্তেখাব দিনার

Published on

Latest articles

বড়দিনের শুভেচ্ছায় রাজনৈতিক প্রতিপক্ষদের গালাগাল করলেন ট্রাম্প

আজ বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র অনুষ্ঠান বড়দিন উদযাপন হচ্ছে। প্রথা অনুযায়ী,...

প্লে-অফে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড

অবিশ্বাস্যভাবে শেষ দুটি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। এবারও দলটি...

অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার। দীর্ঘদিন ধরে অভিনয়ে জড়িত আছেন। একসময় মঞ্চ নাটক করেছেন। নাটক, চলচ্চিত্র ও ওটিটি-তিন মাধ্যমেই কাজ করছেন। ভালো অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

এবার তিনটি সিনেমায় কাজ করছেন এই অভিনেতা। একটি ধারাবাহিকেও কাজ করছেন। সম্প্রতি এসব নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন।

নন্দিত লেখক হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূর পরিচালনা করছেন ‘বনলতা এক্সপ্রেস’ নামের একটি সিনেমা। যেখানে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। এফডিসিতে চলছে শুটিং।

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম চিত্রা। চিত্রার চাচার চরিত্রে দেখা যাবে তাকে। 

এ বিষয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘সত্যি কথা বলতে বনলতা এক্সপ্রেস সিনেমায় অনেক গুণী শিল্পীরা অভিনয় করছেন। আমিও কাজ করেছি। কাজের অভিজ্ঞতা অসাধারণ।’

এফডিসিতে সেট ফেলে শুটিং হয়েছে, এ বিষয়ে তিনি বলেন, ‘চমৎকার সেট ফেলা হয়েছিল এফডিসিতে। আমরা ট্রেনে শুটিং করেছি। সেট ফেলে ট্রেনের মতো করে সবকিছু বানানো হয়েছিল। এত সুন্দর সেট আমাকে মুগ্ধ করেছে।’

অপর এক প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘তানিম নূর উৎসব সিনেমা নির্মাণ করে ব্যাপক আলোচিত হয়েছেন, প্রশংসা অর্জন করেছেন। বনলতা এক্সপ্রেসও ভালো কিছু হতে যাচ্ছে।’

‘বনলতা এক্সপ্রেস’ ছাড়াও ‘হাঙর’ নামের আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন ইন্তেখাব দিনার। সিনেমাটি পরিচালনা করেছেন তন্ময় সূর্য। 

এ বিষয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘এই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। ভালো লেগেছে কাজটি। দর্শকরা ভিন্নভাবে দেখবেন আমাকে।’

অন্যদিকে, শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায়ও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। শুটিং করেছেন শ্রীলঙ্কায়।

এ বিষয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘এই সিনেমায় কাজ করে অনেক ভালো লেগেছে। পরিচালক দারুণ একটি কাজ করছেন। দর্শকদের মুগ্ধ করবে।’

কী ধরনের চরিত্র টানে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে চরিত্রে চ্যালেঞ্জ নেওয়া যায়, যে চরিত্রটি আমার কাছে নতুন। চ্যালেঞ্জিং চরিত্র বেশি টানে। এমন কাজই করতে চাই, যেখানে অভিনয় করার সুযোগ আছে।’

তিনটি সিনেমা ছাড়াও ‘খুশবু’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এটি প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। 

এ বিষয়ে তিনি বলেন, ‘মাঝে ধারাবাহিকে কাজ করিনি। খুশবু ধারাবাহিকটি করছি। দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন নাটকটি।’

চলতি সময়ে একটি ধারাবাহিক নাটক খুব আলোচিত হচ্ছে। এই নাটকের নাম ‘এটা আমাদেরই গল্প’। এই নাটকেও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।

এই নাটক সম্পর্কে তিনি বলেন, ‘এটা পারিবারিক গল্পের নাটক। গল্প, অভিনয় ও নির্মাণ-সবই চমৎকার। যে কারণে দর্শকরা এতটা সুন্দরভাবে গ্রহণ করেছেন।’

এ সময়ের নাটকের বড় সমস্যা কী, এই প্রশ্নের জবাবে ইন্তেখাব দিনার বলেন, ‘বাজেট বড় সমস্যা। যদি ভালো বাজেট দেওয়া হয় তাহলে অনেক ভালো নাটক নির্মাণ করা সম্ভব। আর বাজেট কমিয়ে শুরুতেই যদি হাত-পা বেঁধে দেওয়া হয়, তাহলে ভালো কাজ করতে সমস্যা তো হবেই।’

More like this

বড়দিনের শুভেচ্ছায় রাজনৈতিক প্রতিপক্ষদের গালাগাল করলেন ট্রাম্প

আজ বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র অনুষ্ঠান বড়দিন উদযাপন হচ্ছে। প্রথা অনুযায়ী,...

প্লে-অফে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড

অবিশ্বাস্যভাবে শেষ দুটি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। এবারও দলটি...

রাজধানীতে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার...