Homeখেলাসকালের সেশনে তিন উইকেট হারালেও লিড ছাড়িয়ে গেল দেড়শো

সকালের সেশনে তিন উইকেট হারালেও লিড ছাড়িয়ে গেল দেড়শো

Published on

Latest articles

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘সমঝোতার রূপরেখা’ তৈরিতে জামায়াতের কমিটি

নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি 'সমঝোতামূলক রূপরেখা' তৈরির লক্ষ্যে রাজনৈতিক...

পোশাক শিল্পে কর্মরত নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়

নব্বই দশকের শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। বর্তমানে দেশের...

আগের দিনে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির আভাস দিচ্ছিলেন মাহমুদুল হাসান জয়, সেঞ্চুরির দিকে ছিলেন মুমিনুল হক। এই দুজনেই সকালে নেমে পুড়েছেন আক্ষেপে। ব্যারি ম্যাকার্থির পেসে দুজনেই ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ৯৯তম টেস্টে নামা মুশফিকুর রহিম থিতু হয়ে এগুতে পারেননি। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে লিড ঠিকই দেড়শো পার করে ফেলেছে স্বাগতিক দল।

সিলেট টেস্টে দ্বিতীয় দিনেই ম্যাচের লাগাম নিয়ে নেয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৭ রান। শান্ত ৬১ ও লিটন দাস অপরাজিত আছেন ১৯ রানে।

সকালের সেশনে ২৬ ওভার ব্যাট করে ১০৯ রান যোগ করে বাংলাদেশ, হারায় তিন উইকেট। আয়ারল্যান্ড থেকে ১৬১ রানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। 

১ উইকেটে ৩৩৮ রান নিয়ে নামা বাংলাদেশ দিনের দ্বিতীয় ওভারেই হারায় জয়কে। ম্যাকার্থির বলে খোঁচা মেরে কিপারের হাতে জমা পড়েন ২৮৬ বলে ১৭১ রান করা জয়। ১৪ চার আর ৪ ছক্কার দীর্ঘ যাত্রা থামান তিনি। 

ম্যাকার্থির পরের ওভারে কিছুটা লাফানো বল বেরিয়ে যাচ্ছিলো, তাতে ব্যাট লাগিয়ে দ্বিতীয় স্লিপে ধরা দেন মুমিনুল। সাবেক অধিনায়কের সেঞ্চুরির সম্ভাবনা শেষ হয় ১৩২ বলে ৮২ রানে। 

More like this

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘সমঝোতার রূপরেখা’ তৈরিতে জামায়াতের কমিটি

নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি 'সমঝোতামূলক রূপরেখা' তৈরির লক্ষ্যে রাজনৈতিক...

পোশাক শিল্পে কর্মরত নারীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়

নব্বই দশকের শুরু থেকেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। বর্তমানে দেশের...

সুতা আমদানি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ, অসন্তুষ্ট পোশাক ব্যবসায়ীরা

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কিছু ধরনের সুতার শুল্কমুক্ত আমদানি বন্ধের সুপারিশ করেছে বাণিজ্য...