Homeবাংলাদেশমেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল করল কর্তৃপক্ষ

মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল করল কর্তৃপক্ষ

Published on

Latest articles

চীনা বুলেট ট্রেনের নতুন রেকর্ড, ৫.৩ সেকেন্ডে গতি ৮০০ কিলোমিটার

চীনে একটি পরীক্ষামূলক বুলেট ট্রেনের গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটারে উঠতে সময় লেগেছে মাত্র ৫...

সামাজিক যোগাযোগমাধ্যম যেভাবে বদলে দিতে পারে জনপদের অর্থনীতিও

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ভীমরুলি, আটঘর ও কুড়িয়ানা এলাকার ভাসমান পেয়ারা বাজার নিয়ে অসংখ্য সংবাদ...

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে।

আজ রোববার পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ডিএমটিসিএল।

কোম্পানিটির আদেশে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা–কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।’

তবে এই আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, চলতি মাসে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা থেকে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্র আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নাশকতাসহ যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ জন্যই সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল এবং নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

More like this

চীনা বুলেট ট্রেনের নতুন রেকর্ড, ৫.৩ সেকেন্ডে গতি ৮০০ কিলোমিটার

চীনে একটি পরীক্ষামূলক বুলেট ট্রেনের গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটারে উঠতে সময় লেগেছে মাত্র ৫...

সামাজিক যোগাযোগমাধ্যম যেভাবে বদলে দিতে পারে জনপদের অর্থনীতিও

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ভীমরুলি, আটঘর ও কুড়িয়ানা এলাকার ভাসমান পেয়ারা বাজার নিয়ে অসংখ্য সংবাদ...

দেশের প্রথম অরেঞ্জ বন্ডের অনুমোদন দিল বিএসইসি

দেশের প্রথম ১৫৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ‘অরেঞ্জ বন্ড’ ইস্যু করার অনুমোদন দিয়েছে...