Homeবাংলাদেশমধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

মধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

Published on

Latest articles

মৌলভীবাজারে পচে যাচ্ছে কোরবানির চামড়া, ফেলা হচ্ছে নদীতে

ক্রেতার অভাব, লবণ সংকট ও টানা লোকসানের কারণে এবারের ঈদুল আজহায় মৌলভীবাজারের বিভিন্ন এলাকায়...

ঈদের যে সিনেমায় থাকছেন জাহিদ হাসান

গত বছর ঈদে ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় আসেন অভিনেতা জাহিদ হাসান। তানিম...

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাসায় ঢুকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুরে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ভোররাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনারের গলিতে একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তবে ওই বাসাটি মামুনের না বলে জানিয়েছেন হাসানুর রহমান।

পুলিশের ধারণা, মাদক চোরাকারবারির দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে।

হাসানুর রহমান বলেন, ‘নিহত যুবকের আঙুলের ছাপ থেকে তার পরিচয় জানা গেছে। মামুন  পটুয়াখালীর দুমকী উপজেলার আগলী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে। তবে এখনো তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যায়নি।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জানান এই পুলিশ কর্মকর্তা।

More like this

মৌলভীবাজারে পচে যাচ্ছে কোরবানির চামড়া, ফেলা হচ্ছে নদীতে

ক্রেতার অভাব, লবণ সংকট ও টানা লোকসানের কারণে এবারের ঈদুল আজহায় মৌলভীবাজারের বিভিন্ন এলাকায়...

ঈদের যে সিনেমায় থাকছেন জাহিদ হাসান

গত বছর ঈদে ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় আসেন অভিনেতা জাহিদ হাসান। তানিম...

৩২ লাখ ডলারে বিক্রি হলো ২৪৩ কেজি ওজনের টুনা মাছ

জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ নিলাম আয়োজিত...