Homeখেলাভারতের বিপক্ষে লড়াই সাদদের কাছে 'ফুটবলের চেয়েও বেশি কিছু'

ভারতের বিপক্ষে লড়াই সাদদের কাছে ‘ফুটবলের চেয়েও বেশি কিছু’

Published on

Latest articles

‘৫০ শতাংশ সদস্য প্রত্যাহারের সরকারি নির্দেশনা পেয়েছে সেনাবাহিনী’

মাঠপর্যায় থেকে ৫০ শতাংশ সেনাসদস্য প্রত্যাহারের বিষয়ে সরকারি নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। তবে...

‘এআই দিয়ে লেখার’ অভিযোগ, তবুও পেলেন কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল একটি ছোটগল্প। অনেকের দাবি ছিল, গল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা...

নেপালের করা স্টপেজ-টাইমের গোলে জিততে না পারার ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ নিয়েই এখন তারা দৃষ্টি দিচ্ছে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে।

১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি  নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ ২-২ গোলে ড্র করে লাল সবুজরা।

ওইদিন হামজা চৌধুরী ছাড়া খুব বেশি কেউ চোখে পড়ার মতো খেলতে পারেননি। দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে তার দুই গোল—একটি চমকপ্রদ বাইসাইকেল কিক এবং আরেকটি সাহসী ‘পানেঙ্কা’ স্টাইলে নেওয়া পেনাল্টি—বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।

পাঁচ বছর পর নেপালের বিরুদ্ধে প্রথম জয়ের মাত্র তিন মিনিট দূরে ছিল বাংলাদেশ। কিন্তু স্টপেজ টাইমে আবারও গোল হজম সব কিছু করে দেয় এলোমেলো—অবশ্য শেষ সময়ে গোল খাওয়া এখন প্রায় অভ্যাসে পরিণত হয়েছে।

তবুও ডিফেন্ডার সাদ উদ্দিন মনে করেন, তারা দুর্ভাগ্যজনকভাবে গোল খেয়েছেন। অনন্ত তামাংয়ের সমতাসূচক গোলকে তিনি বলেছেন ‘অবিশ্বাস্য’।

২৭ বছর বয়েসী সাদ বলেন, ‘আমরা দুর্ভাগ্যবান ছিলাম, কারণ আগের কিছু ম্যাচে, বিশেষ করে হংকংয়ের মাঠেও আমরা সেট পিস ভালোই ডিফেন্ড করেছি। এভাবে জিরো অ্যাঙ্গেল থেকে গোল খেয়ে আমরা এখনো বিশ্বাস করতে পারছি না—এত কঠোর  রক্ষণে থেকেও। গোল খেলেই ডিফেন্ডারদের দোষ ধরা হয়, কিন্তু মানুষকে দেখা উচিত কীভাবে গোল খাই।’

ওই গোলে কারো দোষ দেখেন না তিনি, ‘শেষ মুহূর্তে সবাইই সতর্ক ছিল। ওই অ্যাঙ্গেল থেকে গোল খাওয়া আমাদের কাছে এখনো অবিশ্বাস্য লাগে। ওই গোলের জন্য কাউকে দোষ দেওয়া যায় না।’

বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার এখন ভারতের বিপক্ষে ম্যাচের দিকেই তাকিয়ে, যেটিকে তিনি বলেছেন ‘শুধু ফুটবল ম্যাচ নয়, তার চেয়েও বেশি কিছু’।

২০১৯ সালে কলকাতায় ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করেছিলেন সাদ। তার মতে, ‘নেপালের বিপক্ষে করা ছোট ছোট ভুলগুলো ঠিক করতে হবে। ভারতের বিপক্ষে আরও শক্তভাবে ফেরার প্রয়োজন আছে, কারণ ভারতের বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে ফুটবল ম্যাচের চেয়েও বেশি কিছু।’

বাংলাদেশ ও ভারত—দুই দলই মূল পর্বের বাইরে থাকায় এবার ম্যাচটি মর্যাদার লড়াই। 

প্রথম লেগে গত ২৫ মার্চ শিলংয়ে গিয়ে ০-০ ড্র করে বাংলাদেশ। ম্যাচটিও তাদের জেতা উচিত ছিল বলে মনে করেন সাদ, ‘ভারতের মাঠে আমরা প্রথম ২০ মিনিটে তিনটি গোলের সুযোগ তৈরি করেছিলাম, অথচ ভারত টার্গেটে একটি শটও নিতে পারেনি’

‘আমি মনে করি, আমরা ঘরের মাঠেও ভারতের বিপক্ষে গোলের সুযোগ পাব। আর যদি প্রথম ২০-২৫ মিনিটের মধ্যে লিড নিতে পারি, তবে ভারতই চাপের মধ্যে থাকবে।’

More like this

‘৫০ শতাংশ সদস্য প্রত্যাহারের সরকারি নির্দেশনা পেয়েছে সেনাবাহিনী’

মাঠপর্যায় থেকে ৫০ শতাংশ সেনাসদস্য প্রত্যাহারের বিষয়ে সরকারি নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। তবে...

‘এআই দিয়ে লেখার’ অভিযোগ, তবুও পেলেন কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল একটি ছোটগল্প। অনেকের দাবি ছিল, গল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা...

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা

পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছে...