Homeবাণিজ্যব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পরামর্শ

ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পরামর্শ

Published on

Latest articles

ডেভিড লিঞ্চের এই পাঁচ সিনেমা দেখেছেন কি

ডেভিড লিঞ্চের কথা বলতে গেলে আমরা আসলে সিনেমার এক স্বাপ্নিক দুনিয়ার কথা বলি—যা অস্বস্তিকর,...

সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে সংঘটিত বন্দুক হামলার ঘটনায় জড়িত...

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের প্রধানদের এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে চলমান পরিস্থিতিতে গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ঝুঁকি মোকাবিলায় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে।

এ অবস্থায় ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা ও অন্যান্য অফিসে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত করতে হবে। 

দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনে লাইট ও এসি বন্ধ রাখতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।

ব্যাংকগুলোকে জ্বালানি সাশ্রয়ে গাড়ির জ্বালানি খরচ কমাতে বলা হয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণে মিতব্যয়িতা অবলম্বন করতে হবে। 

কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে গাড়ি শেয়ারিংয়ের কথা বলা হয়েছে নির্দেশনায়।

জ্বালানি তেলের ব্যবহার কমাতে অপ্রয়োজনীয় যাতায়াত যথাসম্ভব সীমিত করতে হবে।

ব্যাংক ভবনের আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি ও বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে। 

এক্ষেত্রে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। বিদ্যুৎ জেনারেটরে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। 

ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় এসব নির্দেশনা জারি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

More like this

ডেভিড লিঞ্চের এই পাঁচ সিনেমা দেখেছেন কি

ডেভিড লিঞ্চের কথা বলতে গেলে আমরা আসলে সিনেমার এক স্বাপ্নিক দুনিয়ার কথা বলি—যা অস্বস্তিকর,...

সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে সংঘটিত বন্দুক হামলার ঘটনায় জড়িত...

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে: জামাল

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে বাংলাদেশের। প্রতিপক্ষ ভারতও ছিটকে গেছে...