Homeপ্রযুক্তিবাংলাদেশে কিনেমাস্টারে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটের সুযোগ

বাংলাদেশে কিনেমাস্টারে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও এডিটের সুযোগ

Published on

Latest articles

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া ও মার্কিন বাণিজ্যে বাধা...

কখনো ভাবিনি হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রে অভিনয় করব: সাবিলা নূর

তান্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন সাবিলা নূর। এবার তিনি অভিনয়...

ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ কিনেমাস্টারে এখন বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও তৈরি করা যাবে। বাংলাদেশের ব্যবহারকারীরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়াই সর্বোচ্চ ১ হাজার ৮০ পিক্সেল মানের ভিডিও সম্পাদনা ও এক্সপোর্ট করতে পারবেন।

পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। কিনেমাস্টারের ৮ পয়েন্ট ২ সংস্করণে এ পরিবর্তন আনা হয়েছে। দ্য ডেইলি স্টারকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিডিও সম্পাদনা বা এডিট করার পর অনেক সময় ভিডিওর ওপর অ্যাপের নাম বা লোগো দেখা যায়। একে বলা হয় ওয়াটারমার্ক। এটি সরাতে এত দিন কিনেমাস্টারে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হতো। নতুন সুবিধার ফলে বিনামূল্যে এই অ্যাপটির ব্যবহারকারীরা ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও এডিট করতে পারবেন।

কিনেমাস্টারের অধিকাংশ এডিটিং টুলস আগে থেকেই বিনামূল্যে ব্যবহার করা যায়। অ্যাপটির অ্যাসেট স্টোরেও বিনামূল্যে গ্রাফিকস, সংগীত, ভিডিওর দৃশ্য পরিবর্তনের নানা প্রভাব এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্লাগইন রয়েছে।

তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে আরও কিছু সুবিধা পাওয়া যায়। এর মধ্যে আছে অ্যাপের সব উপকরণ ব্যবহারের সুযোগ, বিজ্ঞাপন বন্ধ করা এবং নির্দিষ্ট কিছু সরঞ্জামের ব্যবহারের সীমা তুলে দেওয়া।

প্রিমিয়াম ব্যবহারকারীরা টুকে ও ফোরকে মানের ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। এছাড়া কিনেক্লাউডের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের ব্যাকআপ রাখা এবং ব্যক্তিগতভাবে শেয়ার করার সুবিধাও পাবেন।

নতুন এ সুবিধা বাংলাদেশের শিক্ষার্থী, কনটেন্ট নির্মাতা ও সাংবাদিকদের অনেক কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তাদের অনেকে মোবাইল ফোনে ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সাংবাদিকেরা সংবাদ প্রতিবেদন তৈরিতেও এসব অ্যাপ ব্যবহার করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং জার্নালিজম, মিডিয়া ও কমিউনিকেশন ডিপার্টমেন্টের প্রধান জামিল খান বলেন, মোবাইলে ভিডিও সম্পাদনার শুরুর দিক থেকেই কিনেমাস্টার জনপ্রিয়। ২০১৬ সাল থেকে আমি মানুষকে অ্যাপটি ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের অনেকের পক্ষেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা সম্ভব নয়। এ কারণে শিক্ষার্থীদের বিকল্প খুঁজতে হয়। বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও তৈরির সুযোগ সাংবাদিকতার শিক্ষার্থী, কনটেন্ট নির্মাতা ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের কাজে আসবে।

জামিল খান আরও বলেন, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য যারা ভিডিও তৈরি করেন, তারাও এ সুবিধা থেকে উপকৃত হতে পারেন। তবে কিনেমাস্টারের সঙ্গে ক্যাপকাট, ইনশট ও মেটার এডিটসের মতো অ্যাপের প্রতিযোগিতাও বাড়ছে।

কিনেমাস্টার জানিয়েছে, নতুন সুবিধা, উপকরণ ও এআই টুলস তৈরির খরচ মেটাতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির দাবি, তাদের এআই প্লাগইন ব্যবহারকারীর যন্ত্রেই ছবি, ভিডিওসহ অন্যান্য উপকরণ প্রক্রিয়া করে। এসব উপকরণ প্রতিষ্ঠানের সার্ভারে পাঠানো হয় না।

More like this

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া ও মার্কিন বাণিজ্যে বাধা...

কখনো ভাবিনি হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্রে অভিনয় করব: সাবিলা নূর

তান্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন সাবিলা নূর। এবার তিনি অভিনয়...

আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

নিজ বাড়িতে এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়ার সময় পড়ে গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী...