Homeবিনোদন‘নতুন বউ’ খ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

‘নতুন বউ’ খ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

Published on

Latest articles

দুকূলই কি রাখতে পারবেন মোদি?

ভারত সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে নেমেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির...

তিনশোর উপর লিড নিয়ে ইনিংস ছেড়ে দিল বাংলাদেশ

চা বিরতির পর এসে দ্রুতই ফিরে যান হাসান মুরাদ৷ পরে আর ৫ রান যোগ...

ঢাকাই সিনেমার খ্যাতিমান চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দ্য ডেইলি স্টারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।

আব্দুল লতিফ বাচ্চুর জন্ম ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে। খ্যাতিমান চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে তিনি সিনেমায় কাজ শুরু করেন। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় সহকারী চিত্রগ্রাহক ছিলেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন তিনি।

স্বাধীনতার পর কাজী জহির পরিচালিত ‘অবুঝ মন’ সিনেমায় চিত্রগ্রহণের কাজ করেন বাচ্চু। এরপর ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘যাদুর বাঁশি’, ‘নতুন বউ’, ‘মিস্টার মাওলা’ ও ‘প্রতারক’। এর মধ্যে ‘নতুন বউ’ সিনেমাটি তাকে পরিচালক হিসেবে বিশেষ খ্যাতি এনে দিয়েছিল।

More like this

দুকূলই কি রাখতে পারবেন মোদি?

ভারত সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে নেমেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির...

তিনশোর উপর লিড নিয়ে ইনিংস ছেড়ে দিল বাংলাদেশ

চা বিরতির পর এসে দ্রুতই ফিরে যান হাসান মুরাদ৷ পরে আর ৫ রান যোগ...

চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ সরোয়ার মারা গেছেন

চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী এরশাদউল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরোয়ার হোসেন বাবলা মারা...