Homeবাংলাদেশতেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২

Published on

Latest articles

বিপিএল: রঙচঙে প্রতিশ্রুতি, কাজে এলোমেলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর নিয়ে ছিল নতুনত্বের প্রতিশ্রুতি। গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, এবারের...

দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

দীর্ঘদিন ধরে দৌড়ানো, নাচা ও ডিগবাজি দেওয়ার মতো সক্ষমতাসম্পন্ন হিউম্যানয়েড রোবট তৈরিতে সময় ও...

রাজধানীর তেজগাঁওয়ে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

পুলিশ জানায়, ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে দুজনকে আটক করেন।

ওসি জয়নাল বলেন, ‘আটক দুজনকে আমরা হেফাজতে নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে পুলিশ।

More like this

বিপিএল: রঙচঙে প্রতিশ্রুতি, কাজে এলোমেলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর নিয়ে ছিল নতুনত্বের প্রতিশ্রুতি। গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, এবারের...

দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

দীর্ঘদিন ধরে দৌড়ানো, নাচা ও ডিগবাজি দেওয়ার মতো সক্ষমতাসম্পন্ন হিউম্যানয়েড রোবট তৈরিতে সময় ও...

বিদ্যুৎ ও সারে বাড়ছে ভর্তুকির চাপ

বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), জ্বালানি তেল ও সারের দাম বাড়ায় আগামী অর্থবছরে সরকারের...