Homeবাংলাদেশটাঙ্গাইলে কোচ সম্প্রদায়ের ১০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

টাঙ্গাইলে কোচ সম্প্রদায়ের ১০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

Published on

Latest articles

ডিজিটাল যুগে সম্পর্কের নতুন ব্যাকরণ: উত্তম কুমার কি এখনো প্রাসঙ্গিক?

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস ২৪ জুলাই। একইসঙ্গে দিনটি আজকের ডিজিটাল যুগে...

আকাশপথ বন্ধ, মধ্যপ্রাচ্যে সবজি রপ্তানিতে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির...

দারিদ্র্যের কারণে ঝরে পড়া টাঙ্গাইলের কোচ সম্প্রদায়ের ১০ শিক্ষার্থীকে আবারও শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জেলার সখিপুর উপজেলার বাসিন্দা। পারিবারিক অস্বচ্ছলতার কারণে তারা বিভিন্ন স্কুল ও কলেজ থেকে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল।

শিক্ষা জীবনে ফিরে আসা শিক্ষার্থীরা হলেন—কামন্ত চন্দ্রের মেয়ে শিমুলী, সুনীলের মেয়ে সুবর্ণা, নবীন চন্দ্রের মেয়ে নুপুর রানী, শ্রী সুনীল চন্দ্রের মেয়ে সঞ্চিতা রানী, অনিল চন্দ্রের মেয়ে অনিতা রানী, সুরেশ চন্দ্রের মেয়ে মুক্তি রানী, শ্রী গোপাল চন্দ্রের মেয়ে লতা রানী, কৃষ্ট মোহন কোচের মেয়ে শিপা রানী কোচ, নারায়ন কোচের মেয়ে চৈতি রানী ও ছেলে অন্তর কোচ এবং পরেশ চন্দ্র কোচের ছেলে প্রকাশ চন্দ্র কোচ। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, ‘কোচ জনগোষ্ঠীসহ কোনো শিক্ষার্থীই যেন আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ না করে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ অব্যাহত থাকবে।’

More like this

ডিজিটাল যুগে সম্পর্কের নতুন ব্যাকরণ: উত্তম কুমার কি এখনো প্রাসঙ্গিক?

বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস ২৪ জুলাই। একইসঙ্গে দিনটি আজকের ডিজিটাল যুগে...

আকাশপথ বন্ধ, মধ্যপ্রাচ্যে সবজি রপ্তানিতে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির...

সায়গলের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সায়গল

উপমহাদেশের সংগীত ইতিহাসে কিছু নাম আছে, যাদের আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন পড়ে না।...