Homeবিনোদনজোভান ও তটিনীর ‘সম্পর্কের গল্প’

জোভান ও তটিনীর ‘সম্পর্কের গল্প’

Published on

Latest articles

পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ ভারত–রাশিয়া...

পাকিস্তানের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

শক্তি, সামর্থ্য ও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। তারপরও লড়াইয়ের প্রত্যয় নিয়েই মাঠে...

গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করেছিল ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটির ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’। আট মাসে এই ফিল্মটি দেখা হয় প্রায় সাড়ে ৩ কোটি বার। এবার এই জুটি হাজির হচ্ছেন ‘সম্পর্কের গল্প’ নিয়ে।

ইউটিউব ফিল্মটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি লিখেছেন সিদ্দিক আহমেদ। ‘তোমাদের গল্প’-এর পরিচালক ও নাট্যকার ছিলেন এই দুজনই।

‘সম্পর্কের গল্প’ নাটকে একটি নতুন গান থাকছে। গানটির সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন খেয়া। গানের কথা লিখেছেন তারিক তুহিন। 

‘তোমাদের গল্প’ ফিল্মে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’ ফিল্মেও তাদের অধিকাংশকে দেখা যাবে। তারা হলেন–দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু।

এবার নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বছরখানেক ধরে ‘গল্প’ সিরিজ নিয়েই কাজ করছেন। ‘তোমাদের গল্প’-এর পর তার পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিজের প্রতিটি পর্ব দর্শকপ্রিয়তা পাচ্ছে। এবার দর্শকদের সামনে ‘সম্পর্কের গল্প’ তুলে ধরবেন তিনি।

ফিল্মটির ট্যাগলাইন রাখা হয়েছে, ‘যে বন্ধন হারায় না।’

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘যে ইউনিট নিয়ে ‘তোমাদের গল্প’ বানিয়েছি, ‘সম্পর্কের গল্প’তে প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা প্রায় সবাই আবারও একত্রিত হয়েছি। আমাদের আশা, এবারের কাজটিও দেখলে দর্শকরা নিজেদের খুঁজে পাবেন।’

জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’।

More like this

পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ ভারত–রাশিয়া...

পাকিস্তানের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

শক্তি, সামর্থ্য ও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে পাকিস্তান। তারপরও লড়াইয়ের প্রত্যয় নিয়েই মাঠে...

প্রাণীকল্যাণে রাষ্ট্রের দায়: প্রয়োজন নীতিমালা প্রণয়ন, আইনের প্রয়োগ ও সমন্বয়

প্রাণী কল্যাণ আইন ২০১৯ পাস হওয়ার পর পেরিয়ে গেছে ছয় বছর। কিন্তু এখনো পৌরসভা-সিটি...