Homeবাংলাদেশচট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

Published on

Latest articles

বিদেশি ব্যবস্থাপনায় ফের চালু হলো পানগাঁও টার্মিনাল

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক লজিস্টিকস কোম্পানি মেডলগের ব্যবস্থাপনায় নতুন করে যাত্রা শুরু করেছে ঢাকার পানগাঁও ইনল্যান্ড...

কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আং সাং-কি মারা গেছেন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আং সাং-কি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।দেশটির সংবাদমাধ্যম...

গণসংযোগ চালানোর সময় চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় নগরের পূর্ব বায়েজিদ এলাকায় তার ওপর হামলা হয়।

এরশাদ উল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানিয়েছেন, হামলায় এরশাদ উল্লাহসহ তিনজন আহত হয়েছেন। অপর দুজন হলেন সরোয়ার বাবলা ও ইরফানুল শান্ত।

তবে কারা হামলায় জড়িত ও হামলার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, হামলার পর স্থানীয় বিএনপির কর্মীরা তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

গুলিবিদ্ধ শান্তর ভাই বায়েজিদ এলাকার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ডেইলি স্টারকে বলেন, ‘আমরা একটা দোকানে ঢুকে লিফলেট দেওয়ার সময় পেছন থেকে ৫-৬ জন মুখে মাস্ক পরা পিস্তল দিয়ে গুলি করে। ফাঁকা গুলি ছুড়তে ছুরতে তারা চলে যায়।’

এ ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

More like this

বিদেশি ব্যবস্থাপনায় ফের চালু হলো পানগাঁও টার্মিনাল

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক লজিস্টিকস কোম্পানি মেডলগের ব্যবস্থাপনায় নতুন করে যাত্রা শুরু করেছে ঢাকার পানগাঁও ইনল্যান্ড...

কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আং সাং-কি মারা গেছেন

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আং সাং-কি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।দেশটির সংবাদমাধ্যম...

ইমরান খানের মুক্তি ও পাকিস্তানি কর্মকর্তাদের নিষেধাজ্ঞার দাবিতে মার্কিন আইনপ্রণেতাদের চিঠি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষের ৪২ সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে চিঠি পাঠিয়ে জ্যেষ্ঠ পাকিস্তানি...