Homeবাংলাদেশকোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না: ধর্ম উপদেষ্টা

কোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না: ধর্ম উপদেষ্টা

Published on

Latest articles

১২ হাজার বছর পর অগ্ন্যুৎপাত, ছাইয়ের মেঘ ইথিওপিয়া থেকে ভারত-পাকিস্তানে

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে প্রায় ১২ হাজার বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। এতে...

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির আইপিএল দল আরসিবি

আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির বর্তমান মালিক প্রতিষ্ঠান...

কোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা থেমে গেলে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

আজ শনিবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালিদ আরও বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাদের নির্বাচিত করবে, আমরা তাদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব।’

ঘোলা পানিতে একদল মানুষ মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা অযৌক্তিক দাবি তুলে সরকারকে বিব্রত করতে চায় এবং অস্থিরতা তৈরি করতে চায়। কিন্তু এসব ষড়যন্ত্র ব্যর্থ করে আমরা নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত রাখব। আন্দোলন হয়েছে, হচ্ছে—আমরা যথাসম্ভব তাদের দাবি বিবেচনায় নিচ্ছি। তবে কোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না।’

এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পারিক শ্রদ্ধা ও সহনশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানান।

More like this

১২ হাজার বছর পর অগ্ন্যুৎপাত, ছাইয়ের মেঘ ইথিওপিয়া থেকে ভারত-পাকিস্তানে

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরিতে প্রায় ১২ হাজার বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। এতে...

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির আইপিএল দল আরসিবি

আইপিএলের অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির বর্তমান মালিক প্রতিষ্ঠান...

৪ নভেম্বর ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন...