Homeখেলাকোচ-ম্যানেজারকে ছাড়াই বিশ্বকাপের জন্য দেশ ছাড়ল বাংলাদেশ দল

কোচ-ম্যানেজারকে ছাড়াই বিশ্বকাপের জন্য দেশ ছাড়ল বাংলাদেশ দল

Published on

Latest articles

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।আজ...

জীবদ্দশায় সম্পত্তি দান ও বৃদ্ধ বয়সের সুরক্ষা: সঠিক পদক্ষেপ, তবে দূর করতে হবে আইনি অস্পষ্টতা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৩০ জুলাই জানিয়েছেন, সরকার সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ সংশোধনের কথা...

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে। তারা আগামী ২৮ নভেম্বর থেকে চেন্নাই ও মাদুরাইতে অনুষ্ঠেয় ছেলেদের জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেবে।

হকির যে কোনো পর্যায়ের বিশ্বকাপে এটি বাংলাদেশের প্রথম অংশগ্রহণ, যা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা।

তবে জানা গেছে, ডাচ প্রধান কোচ সিগফ্রিড আইকম্যান, টিম ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান ও খেলোয়াড় মেহেদী হাসান ভিন্ন ভিন্ন কারণে দলের সঙ্গে রওনা দিতে পারেননি।

মায়ের মৃত্যুতে শোকাহত আইকম্যান পরিবারের সঙ্গে সময় কাটাতে নেদারল্যান্ডসে উড়ে গেছেন। রিয়াজুল— যিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন, তিনি এখনও ভিসা পাননি। আর মেহেদীর ডেঙ্গু শনাক্ত হওয়ায় দেশে থেকে চিকিৎসা নিচ্ছেন।

২৪টি দেশকে নিয়ে জুনিয়র বিশ্বকাপ আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পড়েছে কঠিন ‘এফ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স।

বিশ্বকাপ অভিযান শুরুর আগে বাংলাদেশ যুব দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। একটি চিলির বিপক্ষে ও আরেকটি সুইজারল্যান্ডের বিপক্ষে— যাতে তারা নিজেদের আরও ভালোভাবে গুছিয়ে নিতে পারে।

দেশ ছাড়ার আগে যুব দলের অধিনায়ক মেহরাব হাসান সামিন নিজেদের লক্ষ্য নিয়ে গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামব। এটা বাংলাদেশের প্রথম জুনিয়র বিশ্বকাপ। তো আমরা এমন কিছু করতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

More like this

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।আজ...

জীবদ্দশায় সম্পত্তি দান ও বৃদ্ধ বয়সের সুরক্ষা: সঠিক পদক্ষেপ, তবে দূর করতে হবে আইনি অস্পষ্টতা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৩০ জুলাই জানিয়েছেন, সরকার সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ সংশোধনের কথা...

মুরগির বাজার চড়া, নিম্নআয়ের মানুষের কপালে ভাঁজ

নিম্নআয়ের পরিবারে একটু ভালো খাবার মানেই ব্রয়লার মুরগি। সেই সঙ্গে এটি প্রোটিনের অন্যতম উৎস।...