Homeখেলাকারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

Published on

Latest articles

বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও...

‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’-এর যাত্রা শুরু

করপোরেট খাতে নিয়োজিত জনবলের দক্ষতা ও নেতৃত্বকে আরও কার্যকর, ফলপ্রসূ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে...

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আইসিসির আচরণবিধির প্রথম স্তর ভাঙার দায়ে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এই পেসারকে।

ঘটনাটি ঘটে টেস্টের প্রথম দিনে। আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে নিজ বলেই ফিল্ডিং করে নাহিদ রানা অপ্রয়োজনীয়ভাবে বল ছুড়ে মারেন ব্যাটার কেড কারমাইকেলের দিকে, যা গিয়ে লাগে তার প্যাডে। অথচ তখন কারমাইকেল ক্রিজ ছেড়ে বের হননি। ঘটনাটিকে আইসিসি ‘অপ্রাসঙ্গিক ও বিপজ্জনক আচরণ’ হিসেবে বিবেচনা করেছে।

এ ঘটনায় শাস্তির পাশাপাশি তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে নাহিদের নামের পাশে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট প্রস্তাবিত শাস্তি নাহিদ স্বেচ্ছায় মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার স্যাম নোগাজস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ অভিযোগটি তোলেন ম্যাচ রেফারির কাছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যার ফলে খেলোয়াড়কে এক টেস্ট বা দুই ওয়ানডে/দুই টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হয়।

More like this

বিভ্রাটের ঘণ্টাখানেক পর ফেসবুক-মেসেঞ্জার চালু

হঠাৎ করেই অচল হয়ে পড়ার প্রায় ঘণ্টাখানেক পর সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও...

‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’-এর যাত্রা শুরু

করপোরেট খাতে নিয়োজিত জনবলের দক্ষতা ও নেতৃত্বকে আরও কার্যকর, ফলপ্রসূ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে...

এআই নির্ভর হয়ে পড়ছে কে-পপ!

দক্ষিণ কোরিয়ার কে-পপ ইন্ডাস্ট্রি এখন স্পষ্টভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে ঢুকে পড়েছে। ভার্চুয়াল আইডল,...