Homeখেলাঐতিহাসিক ১০০তম টেস্টের প্রস্তুতিতে মুশফিক

ঐতিহাসিক ১০০তম টেস্টের প্রস্তুতিতে মুশফিক

Published on

Latest articles

শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ-জলকামান-সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১১০

তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড...

ক্ষমতাবানদের হাসপাতাল আলাদা কেন?

বাংলাদেশে একটি দৃশ্য বারবার ফিরে আসে। কোনো মন্ত্রী, স্পিকার, সংসদ সদস্য, উচ্চপদস্থ আমলা কিংবা...

আন্তর্জাতিক মঞ্চে দুই দশক কাটিয়ে দেওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এক অনন্য অর্জনের দুয়ারে দাঁড়িয়ে। শুধু তার নিজের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্যই তা হতে যাচ্ছে ভীষণ গৌরবের।

সব ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন ৩৮ বছর বয়সী তারকা।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হয়েছিল সাদা পোশাকের যে পথচলা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সমন্বয়ে বহু উত্থানপতন পেরিয়ে আগামীকাল বুধবার তা পৌঁছে যাবে নতুন শিখরে।

খেলা শুরুর আগের দিন (মঙ্গলবার) শেরে বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলনে মুশফিককে দেখা গেল খোশ মেজাজে। আর সেসব মুহূর্ত ধরা পড়ল দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী ফিরোজ আহমেদের লেন্সে।

More like this

শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ-জলকামান-সাউন্ড গ্রেনেডে আহত অন্তত ১১০

তিন দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড...

ক্ষমতাবানদের হাসপাতাল আলাদা কেন?

বাংলাদেশে একটি দৃশ্য বারবার ফিরে আসে। কোনো মন্ত্রী, স্পিকার, সংসদ সদস্য, উচ্চপদস্থ আমলা কিংবা...

রাত ৩টায় ঘুম ভাঙে, থাকতে পারে প্রাচীন অভ্যাসের যোগসূত্র

গভীর রাত। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখা গেল—রাত ৩টা।...