Homeবাণিজ্যআমানত ফেরত পেতে চট্টগ্রামে এক্সিম ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান

আমানত ফেরত পেতে চট্টগ্রামে এক্সিম ব্যাংকের সামনে গ্রাহকদের অবস্থান

Published on

Latest articles

২ মাস পর মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

প্রায় দুই মাস পর মেয়ে আনায়ার ছবি প্রকাশ করলেন জিয়াউল ফারুক অপূর্ব। মেয়ের সঙ্গে...

ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব দেবেন কে?

মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এখন নেতৃত্বশূন্য ভেনেজুয়েলা।শনিবার স্থানীয় সময়...

ব্যাংকে জমা রাখা টাকা ফেরতের দাবিতে এক্সিম ব্যাংকের একটি শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় ব্যাংকটির ওই শাখার সামনে আজ সোমবার এই বিক্ষোভ হয়। সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের চট্টগ্রাম কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভকারী গ্রাহকেরা বলেন, নিজেদের জমা রাখা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা ব্যাংক ছাড়বেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জুবিলী রোড ও এনায়েত বাজার এলাকায় ক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হতে থাকেন। পরে তারা ব্যাংক শাখার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের কারণে শাখাটিতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাংক থেকে জমানো টাকা তুলতে পারছেন না তারা। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। সামনে ঈদুল আজহা। এ সময় পরিবারের প্রয়োজন মেটাতে টাকার দরকার। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিচ্ছে না।

সংকট সমাধানে তিন দফা দাবি তুলে ধরেন গ্রাহকরা। দাবিগুলো হলো—অবিলম্বে জমানো পুরো টাকা ফেরত দিতে হবে, মুনাফা কেটে রাখার (হেয়ারকাট) কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালু করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া জহির আহমেদ নামের এক গ্রাহক বলেন, ‘নিরাপদ মনে করে নিজেদের কষ্টের টাকা আমরা ব্যাংকে রেখেছিলাম। অথচ আজ নিজের টাকার জন্যই রাস্তায় দাঁড়াতে হচ্ছে। ব্যাংক একীভূতকরণ বা অন্য কোনো অজুহাতে গ্রাহকের জমানো টাকা আটকে রাখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

More like this

২ মাস পর মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

প্রায় দুই মাস পর মেয়ে আনায়ার ছবি প্রকাশ করলেন জিয়াউল ফারুক অপূর্ব। মেয়ের সঙ্গে...

ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব দেবেন কে?

মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এখন নেতৃত্বশূন্য ভেনেজুয়েলা।শনিবার স্থানীয় সময়...

চাইনিজ তাইপের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

প্রথমার্ধে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। এক পর্যায়ে এগিয়েই গিয়েছিল তারা। কিন্তু এরপর ধীরে ধীরে...