Homeবাংলাদেশআমরা মদিনার ইসলাম চর্চা করি, মওদুদীর ইসলাম নয়: সালাহউদ্দিন

আমরা মদিনার ইসলাম চর্চা করি, মওদুদীর ইসলাম নয়: সালাহউদ্দিন

Published on

Latest articles

স্বাধীনতাবিরোধীরা চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায়: ফখরুল

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন...

বারবার কর্নওয়ালিসদের কাছেই ফিরবো?

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত বছর ১৯৭১, ১৯৯০ ও ২০২৪। এই তিন বছরের রাজনৈতিক, সামরিক...

একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে সবসময়, বিশেষ করে নির্বাচনের আগে, ইসলামকে বিভিন্ন তরিকায় ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার বিষয়টি লক্ষ করি। ইদানীং সেটা আরও বেশি লক্ষ করছি।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল, তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। এজন্য বাংলাদেশে আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার।

‘বাংলাদেশে শতকরা ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান, আমরা মদিনার ইসলামের চর্চা করি ও বিশ্বাস করি। রাসুল (সা.) যে ইসলাম প্রবর্তন করে গেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। এখানে আমরা কেউ মওদুদী ইসলামের অনুসারী নই। সুতরাং যারা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে। আমাদের উচিত, সহিহ দ্বীনি শিক্ষা ও চর্চা করা।’ 

বিএনপির এ নেতা বলেন, যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দেন, বিভিন্ন আদর্শের কারণে, সেটা স্বাগতম। কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই, যেখানে রাজনৈতিক কারণে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

More like this

স্বাধীনতাবিরোধীরা চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায়: ফখরুল

স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে দিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন...

বারবার কর্নওয়ালিসদের কাছেই ফিরবো?

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত বছর ১৯৭১, ১৯৯০ ও ২০২৪। এই তিন বছরের রাজনৈতিক, সামরিক...

সরে দাঁড়াচ্ছেন টিম কুক, কে হচ্ছেন অ্যাপলের নতুন সিইও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ১৫ বছর নেতৃত্ব দেওয়ার পর প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন টিম কুক।...