Homeবিনোদনঅস্বাভাবিক অপরাধের কাহিনী ‘ক্রাইম ১০১’

অস্বাভাবিক অপরাধের কাহিনী ‘ক্রাইম ১০১’

Published on

Latest articles

ভারী বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যা, ১৭ প্রাণহানি

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাত দীর্ঘদিনের খরা পরিস্থিতির অবসান ঘটালেও বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা...

সেশন লম্বা হলেও টিকে গেল আয়ারল্যান্ড, বাড়ল অপেক্ষা

সাড়ে ১১টায় হওয়ার কথা লাঞ্চ বিরতি। আয়ারল্যান্ডের আর ২ উইকেট বাকি আছে দেখে আম্পায়াররা...

ভালোবাসা দিবসের একদিন আগে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’ মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

বিখ্যাত লেখক ডন উইন্সলোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ক্রাইম থ্রিলার ‘ক্রাইম ১০১’। বার্ট লেটন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে ও হ্যালি বেরি।

২০২৩ সালে উপন্যাসটির স্বত্বের জন্য দরপত্র লড়াইয়ে নেটফ্লিক্সকে হারিয়ে জয় পায় অ্যামাজন। যেখানে পেড্রো পাস্কাল মূলত হেমসওয়ার্থের সঙ্গে অভিনয় করার জন্য আলোচনায় ছিলেন। কিন্তু ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’র সঙ্গে সময়সূচি নিয়ে দ্বন্দ্বের কারণে বাদ পড়েন তিনি।

২০২৪ সালের মে মাসে মার্ক রাফালো লু লুবেসনিক চরিত্রে অভিনয়ে যোগ দেন। অক্টোবরে হ্যালি বেরি, কোরি হকিন্স ও মনিকা বারবারো অপ্রকাশিত ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। নভেম্বরে জেনিফার জেসন লেই, নিক নল্টে, টেট ডোনোভান, ডেবোরা হেডওয়াল, ডেভন বোস্টিক, পল অ্যাডেলস্টাইন, ড্রু পাওয়েল ও ম্যাথিউ ডেল নেগ্রো অভিনেতাদের তালিকাভুক্ত করেন।

অক্টোবরেই লস অ্যাঞ্জেলেসে সিনেমার শুটিং শুরু হয়।

গল্পের কেন্দ্রবিন্দুতে আছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় হওয়া কিছু অত্যন্ত নিখুঁত জুয়েলারি ডাকাতি। সেখানে কোনো ভুল নেই, অপ্রয়োজনীয় সহিংসতা নেই—সবকিছু যেন বইয়ের নিয়ম মেনে করা।

একজন অভিজ্ঞ পুলিশ ডিটেকটিভ বিশ্বাস করেন, বড় ক্রাইমগুলো সবসময় কিছু অলিখিত নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকেই তিনি বলেন ‘ক্রাইম ১০১’।

তার ধারণা, এসব ডাকাতি একজনই করছে, যে এই নিয়মগুলো হুবহু মেনে চলে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই। ডিটেকটিভ বুঝতে পারেন, এটা শুধু সাধারণ ডাকাতি নয়, পেছনে আছে আরও বড় খেলা।

এদিকে একজন তরুণ ও বুদ্ধিমান অপরাধী ধীরে ধীরে এই জগতের গভীরে ঢুকে পড়ে। সে কি নিয়ম মেনে খেলবে? নাকি একটাই ভুল সব শেষ করে দেবে?

এমন অনেক প্রশ্ন সিনেমাটি সম্পর্কে দর্শকদের আগ্রহী করে তুলেছে। ট্রেলার প্রকাশের পর থেকে অনলাইন ফোরাম ও সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে।

More like this

ভারী বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যা, ১৭ প্রাণহানি

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাত দীর্ঘদিনের খরা পরিস্থিতির অবসান ঘটালেও বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা...

সেশন লম্বা হলেও টিকে গেল আয়ারল্যান্ড, বাড়ল অপেক্ষা

সাড়ে ১১টায় হওয়ার কথা লাঞ্চ বিরতি। আয়ারল্যান্ডের আর ২ উইকেট বাকি আছে দেখে আম্পায়াররা...

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে আপিলের রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার তারিখ আগামী ২০ নভেম্বর...