Homeপ্রযুক্তি৫ বছরের মধ্যে কোটি মানুষের ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে, বলছেন জাকারবার্গ

৫ বছরের মধ্যে কোটি মানুষের ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে, বলছেন জাকারবার্গ

Published on

Latest articles

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম

জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

সম্প্রচার খাত থেকে যেভাবে ৫ হাজার কোটি টাকার রাজস্ব পেতে পারে সরকার

বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম টেলিভিশন ব্যবহারকারী বাজার। তবে সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও এ...

ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠেই কেউ আপনাকে মনে করিয়ে দিল, আজ গুরুত্বপূর্ণ একটি মিটিং আছে। দুপুরে জানিয়ে দিল, বিদ্যুতের বিল দেওয়ার শেষ দিন। বিকেলে স্বাস্থ্য পরীক্ষা করাতে বলল। আর রাতে মনে করিয়ে দিল, অনেক দিন হলো মায়ের সঙ্গে কথা বলা হয়নি!

না, এটি কোনো অতিমানব নয়। মার্ক জাকারবার্গের কল্পনায় এটি হবে আপনার ব্যক্তিগত এআই এজেন্ট।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গের বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যেই বিশ্বের কোটি মানুষের এমন একজন ব্যক্তিগত এআই সহকারী থাকবে। যে লক্ষ্য, অভ্যাস ও প্রয়োজন বুঝে ২৪ ঘণ্টা ব্যবহারকারীর হয়ে কাজ করবে।

সম্প্রতি বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, পাঁচ বছর পর এমন একটি পৃথিবী কল্পনা করাই কঠিন হবে, যেখানে মানুষের নিজস্ব এআই এজেন্ট নেই। তার ভাষায়, এই ডিজিটাল সহকারী শুধু প্রশ্নের উত্তরই দেবে না, বরং লক্ষ্য পূরণে সারাক্ষণ কাজ করবে।

জাকারবার্গের মতে, অর্থের হিসাব রাখা, স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দেওয়া, সম্পর্ক ভালো রাখতে প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেওয়া কিংবা ঘরের ছোটখাটো কাজ সামলানো—এসবই করতে পারবে ব্যক্তিগত এআই এজেন্ট।

তবে একটা প্রশ্ন থেকেই যায়, এত কাজ যদি এআই করে দেয়, তাহলে মানুষ করবে কী? অবশ্য জাকারবার্গের উত্তর হতে পারে, মানুষ তখন আরও গুরুত্বপূর্ণ ও সৃজনশীল কাজে সময় দিতে পারবে।

ভবিষ্যতের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে মেসেজিং অ্যাপ। জাকারবার্গ বলছেন, মানুষ যখন একাধিক এআই এজেন্টের সঙ্গে কথা বলবে, তখন হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মের গুরুত্ব আরও বাড়বে। কারণ, বর্তমানে মেটা এআই ব্যবহারের সবচেয়ে বড় মাধ্যমই হলো হোয়াটসঅ্যাপ।

অবশ্য এআই নিয়ে বড় স্বপ্ন কেবল মেটা দেখছে না। গুগলও তাদের সার্চে ব্যক্তিগত এআই সহকারীর ধারণা যুক্ত করছে। অন্যদিকে অ্যানথ্রপিকের ক্লদও প্রোগ্রামারদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এটি কেবল পরামর্শ দেয় না, অনেক কাজও করে দেয়।

তবে এই স্বপ্নের দামও কম নয়। এআই অবকাঠামো গড়ে তুলতে মেটা এখন বিপুল অর্থ ব্যয় করছে। কোম্পানিটির ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি বিভাগ চলতি প্রান্তিকে প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন ডলার লোকসান করেছে। আর ২০২১ সাল থেকে এই বিভাগের মোট লোকসান পৌঁছেছে প্রায় ৮৮ বিলিয়ন ডলারে।

এআইয়ের জন্য নতুন নতুন ডেটা সেন্টারও বানানো হচ্ছে। সম্প্রতি মেটা ও ব্ল্যাকরক মিলে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ১৪ বিলিয়ন ডলারের একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে।

জাকারবার্গ অবশ্য আশাবাদী। তার বিশ্বাস, ব্যক্তিগত এআই এজেন্টই হবে মেটার পরবর্তী বড় ব্যবসা। ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে চালু হওয়া মেটার ব্যবসায়িক এআই এজেন্ট ব্যবহার করছে বিশ্বের ১০ লাখেরও বেশি প্রতিষ্ঠান।

More like this

জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না: নাহিদ ইসলাম

জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

সম্প্রচার খাত থেকে যেভাবে ৫ হাজার কোটি টাকার রাজস্ব পেতে পারে সরকার

বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম টেলিভিশন ব্যবহারকারী বাজার। তবে সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও এ...

‘মাইনাস ২-৩ ডিগ্রিতে আগে কখনো শুটিং করিনি’

চঞ্চল চৌধুরী এখন ব্যস্ত সময় পার করছেন তিনটি নতুন সিনেমা নিয়ে। সিনেমাগুলো হলো—রেদওয়ান রনির...