Homeবিনোদন৩৪ শহরে ৭৯ শো, রেকর্ড সফরের ঘোষণা কে-পপ ব্যান্ড বিটিএসের

৩৪ শহরে ৭৯ শো, রেকর্ড সফরের ঘোষণা কে-পপ ব্যান্ড বিটিএসের

Published on

Latest articles

বাঙালির মন পেতে আবারও ‘হোঁচট’ খেলেন নরেন্দ্র মোদি

ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে দেশটির ক্ষমতাসীন বিজেপির গেরুয়া রঙের ছটা পশ্চিমে গুজরাট...

ইতালিকে ঝুঁকিতে ঠেলে দিয়ে বিশ্বকাপে ফিরল হালান্ডের নরওয়ে

প্রায় অসম্ভব এক সমীকরণ ছিল ইতালির সামনে। দরকার ছিল নয় গোলের বিশাল ব্যবধান রেখে...

ক্যারিয়ারের সবচেয়ে বড় বিশ্ব সফর করতে যাচ্ছে কে-পপ ব্যান্ড বিটিএস। পাঁচ মহাদেশজুড়ে এই সফর কেবল বিশাল পরিসরের নয়, বরং কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের এপ্রিলে বিটিএসের এই সফর শুরু হবে। সর্বশেষ ২০২২ সালে লাস ভেগাসে বৈশ্বিক কনসার্ট করেছিল ব্যান্ডটি।

বিটিএসের ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে আনুষ্ঠানিকভাবে ‘বিটিএস ওয়ার্ল্ড ট্যুর’ পোস্টার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সফর শুরু হবে গিয়ংগি প্রদেশের গোইয়াং থেকে। এরপর উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়াজুড়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত মোট ৩৪টি শহরে ৭৯টি কনসার্টের তথ্য নিশ্চিত করা হয়েছে, যা কোনো কে-পপ ব্যান্ডের একক বিশ্ব সফরের সর্বোচ্চ সংখ্যক শোর রেকর্ড।

পরে জাপান ও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এতে সফরের আকার আরও বাড়বে।

More like this

বাঙালির মন পেতে আবারও ‘হোঁচট’ খেলেন নরেন্দ্র মোদি

ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে দেশটির ক্ষমতাসীন বিজেপির গেরুয়া রঙের ছটা পশ্চিমে গুজরাট...

ইতালিকে ঝুঁকিতে ঠেলে দিয়ে বিশ্বকাপে ফিরল হালান্ডের নরওয়ে

প্রায় অসম্ভব এক সমীকরণ ছিল ইতালির সামনে। দরকার ছিল নয় গোলের বিশাল ব্যবধান রেখে...

১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন, যেভাবে করবেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর...