Homeখেলা৩০ ইনিংস পর জয়ের সেঞ্চুরি

৩০ ইনিংস পর জয়ের সেঞ্চুরি

Published on

Latest articles

ভেনেজুয়েলা-কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, তেলভিত্তিক ভূরাজনৈতিক স্বার্থ, মাদকবিরোধী অভিযান এবং শাসনব্যবস্থা পরিবর্তন সংক্রান্ত অভিযোগ—সব মিলিয়ে...

নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি, নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারী-তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা...

চা-বিরতির আগেই সেঞ্চুরির একদম কাছে চলে গিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। বিরতির পর ফিরে এসে মাইলফলক স্পর্শ করতে দেরি করলেন না ডানহাতি ওপেনার। ১৯০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। 

নিজের চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন জয়। এরপর ৩০ ইনিংস পর তিনি আবার পেলেন শতকের দেখা। মাঝের সময়টায় তার অধারাবিকতা ছিলো প্রকট। এই সেঞ্চুরির আগের ১৭ ইনিংসেও ছিলো না কোন ফিফটি। 

আয়ারল্যান্ডকে পেয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে রান খরা কাটিয়ে নিজের জায়গা থিতু করেছেন জয়। 

দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে ছিলেন দুই ওপেনারই। আয়ারল্যান্ড বোলাররা যখন এই দুজনকে নিয়ে প্রায় অসহায় তখন সুযোগ করে দেন সাদমান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে ফেরেন তিনি। তবে এখনো কোন ভুল করেননি  জয়। আঁটসাঁট  ব্যাটিংয়ে তিন অঙ্ক স্পর্শ করেছেন, তাকিয়ে আছেন বড় কিছুর দিকে। 

বুধবার সিলেট টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিলো ১ উইকেটে ১৯৮ রান। জয়ের সেঞ্চুরির পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলের সংগ্রহ ৬০ ওভারে ১ উইকেটে ২১৭ রান। জয়কে সঙ্গ দিয়ে রান বাড়াচ্ছেন মুমিনুল হক। 

প্রথম সেশনে ২৪ ওভারেই বিনা উইকেটে ১০৯ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় সেশনে তুলেছে ৮৯ রান, খেলেছে ৩১ ওভার। এই সময় হারিয়েছে সাদমানের উইকেট। খরুচে থাকা আইরিশ বোলারদের এই সেশনে কিছুটা নিয়ন্ত্রণ পেতে দেখা গেছে। বাংলাদেশও পরিস্থিতি বুঝে ঝুঁকি নেয়নি খুব বেশি। 

৮০ রানে সাদমান ম্যাথু হ্যামফ্রিসের বলে কাট করতে যান, বল তার ব্যাটের নিচের দিকে লেগে জমা পড়ে কিপারের গ্লাভসে। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সাদমানকে ফেরায় আয়ারল্যান্ড। মুমিনুল ক্রিজে এসে দ্রুতই মানিয়ে যান। দ্বিতীয় উইকেটে হয়ে গেছে ৩০ রানের জুটি, যার ২১ রানই নিয়েছেন মুমিনুল। ৯০ পার করার পর জয় ঢুকে যান খোলসে। তিন অঙ্ক পেরিয়ে যাওয়ার পর বেশ ফুরফুরে দেখাচ্ছে তাকে। 

More like this

ভেনেজুয়েলা-কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, তেলভিত্তিক ভূরাজনৈতিক স্বার্থ, মাদকবিরোধী অভিযান এবং শাসনব্যবস্থা পরিবর্তন সংক্রান্ত অভিযোগ—সব মিলিয়ে...

নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি, নেতৃত্বে নাসীরুদ্দীন পাটওয়ারী-তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা...

এক দিনে ভরিতে স্বর্ণের দাম বাড়ল ১৬ হাজার ২১৩ টাকা

বিশ্ববাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আজ বৃহস্পতিবার...