Homeবিনোদন১২ বছর পর একসঙ্গে সিনেমায় চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম

১২ বছর পর একসঙ্গে সিনেমায় চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম

Published on

Latest articles

দূত নিয়োগ দিয়ে ট্রাম্প বললেন ‘গ্রিনল্যান্ড আমাদের লাগবেই’

ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দিয়ে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধে জড়িয়েছেন।...

লাঞ্চের আগে তিন উইকেট হারালো বাংলাদেশ

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে দারুণ শুরুর পর হোঁচট খেল বাংলাদেশ। অফ স্পিনার...

দীর্ঘ এক যুগ আগে একটি সিনেমায় অভিনয় করেছিলেন দর্শকপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সেই সিনেমার নাম ছিল টেলিভিশন। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও বড় পর্দায় একসঙ্গে এই দুজনকে দেখা যায়নি।

এবার ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে আবার দুজন বড় পর্দায় এক হয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর।

নন্দিত লেখক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে বনলতা এক্সপ্রেস। ইতোমধ্যে অনেকগুলো দৃশ্যের শুটিং শেষ হয়েছে।

এত বছর পর মোশাররফ করিমের সঙ্গে সিনেমায় কাজের বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা দুজন অনেক নাটক, বড় ধারাবাহিকেও কাজ করেছি। তবে সর্বশেষ অভিনয় করেছিলাম টেলিভিশন সিনেমায়।’

‘তারপর আর দর্শকরা আমাদের দুজনকে একত্রে বড় পর্দায় দেখেননি। তবে এবার দেখবেন, বনলতা এক্সপ্রেস সিনেমায়’, বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দুর্দান্ত একটি কাজ হচ্ছে। আরও অনেক শিল্পীরা আছেন। তারাও খুব ভালো করছেন। মজার বিষয় হচ্ছে, দর্শকরা আমাকে ও মোশাররফ করিমকে একত্রে দেখতে পাবেন। শক্তিশালী একটি গল্পে দুজনকে পাবেন।’

 

More like this

দূত নিয়োগ দিয়ে ট্রাম্প বললেন ‘গ্রিনল্যান্ড আমাদের লাগবেই’

ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে একজন বিশেষ দূত নিয়োগ দিয়ে ডেনমার্কের সঙ্গে নতুন করে বিরোধে জড়িয়েছেন।...

লাঞ্চের আগে তিন উইকেট হারালো বাংলাদেশ

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে দারুণ শুরুর পর হোঁচট খেল বাংলাদেশ। অফ স্পিনার...

হাসপাতালে নেওয়া হলো অনশনরত তারেককে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে নিবন্ধনের দাবিতে আমরণ অনশন করা 'আমজনতা দল'-এর...