Homeবিনোদনহ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে: সালমা 

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে: সালমা 

Published on

Latest articles

মিল বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এলো বিটিএমএ

অংশীজনদের সঙ্গে পরামর্শের মাধ্যমে স্পিনিংখাতের সমস্যাগুলো সমাধানে সরকারের আশ্বাস পেয়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে...

৫০ দিনে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ৩৫৭ ফিলিস্তিনি নিহত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তিতে সই দেয় ইসরায়েল ও...

২০১৮ সালে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরকে বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। বিয়ের সাত বছরের মাথায় এবার দিলেন বিচ্ছেদের খবর।

দ্য ডেইলি স্টারকে শিল্পী নিজেই বলেন, ‘হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না।’

পরবর্তী পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।’

এ বিষয়ে সানাউল্লাহর নূর সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। পারস্পরিক সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমাদের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটালাম। আশা করছি, এই বিষয়টা নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাই বিরত থাকবেন।’

‘ক্লোজআপ ওয়ান–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের বিজয়ী সালমা। এরপর থেকে নিয়মিতই গানের সঙ্গে আছেন। 

২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে বিচ্ছেদ হয় ২০১৬ সালে। 

More like this

মিল বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এলো বিটিএমএ

অংশীজনদের সঙ্গে পরামর্শের মাধ্যমে স্পিনিংখাতের সমস্যাগুলো সমাধানে সরকারের আশ্বাস পেয়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে...

৫০ দিনে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, ৩৫৭ ফিলিস্তিনি নিহত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তিতে সই দেয় ইসরায়েল ও...

যেখানে ফুটবলের আবেগ চিরন্তন 

সিলেটের সালিকর ইউনিয়নে প্রতিটি ধুলোমাখা ফুটবল মাঠে তারুণ্যের উল্লাস ধ্বনিত হয়, যা প্রতিবেশী গ্রাম...