Homeআন্তর্জাতিকসিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা, নিহত অন্তত ১২

সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলা, নিহত অন্তত ১২

Published on

Latest articles

রবীন্দ্রনাথের গল্প নিয়ে প্রথমবার একসঙ্গে চঞ্চল ও পরীমনি

নতুন বছরে নতুন সিনেমার ঘোষণা নিয়ে আসছেন অভিনেত্রী পরীমনি। এই প্রথম তিনি অভিনয় করতে...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে চীনা প্রতিষ্ঠান...

অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডাই বিচে গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। 

আজ রোববার সিডনি সময় সন্ধ্যায় এ হামলায় অন্তত ২৯ জন আহতও হন বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

অস্ট্রেলিয়ান কর্মকর্তারা রয়টার্সকে জানান, ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। 

নিউ সাউথ ওয়েলস পুলিশ রয়টার্সকে জানায়, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। 

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) খবরে বলা হয়েছে, সেখানে অন্তত দুইজন বন্দুকধারী ছিলেন। তাদের মধ্যে অন্তত একজন নিহত রয়েছেন।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র এবিসিকে জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং কয়েকজনের অবস্থা গুরুতর।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও হতবাক করার মতো’ বলে উল্লেখ করেন। 

তিনি বলেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে জীবন বাঁচাতে কাজ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন (৩০) সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, তিনি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন এবং চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক গুলির শব্দ ও পুলিশের সাইরেন  শোনা যায়। 

সৈকত ও আশপাশের পার্কে থাকা মানুষজনকে আতঙ্কে ছত্রভঙ্গ হয়েও পড়তে দেখা যায়। 

একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে বড় ধরনের অস্ত্র থেকে গুলি ছুড়তে দেখা যায়। পরে সাদা টি–শার্ট পরা এক ব্যক্তি তাকে ঝাঁপিয়ে ধরে অস্ত্র কেড়ে নেন। 

আরেকটি ভিডিওতে দেখা যায় একটি ওভারব্রিজ থেকে গুলি ছোড়ার দৃশ্য।

বিশ্বের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত বন্ডাই সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকে পূর্ণ থাকে।

প্রায় ১১ বছর আগে সিডনির লিন্ট ক্যাফেতে সংঘটিত জিম্মি ঘটনার পর এটিই শহরটির অন্যতম বড় সহিংস হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। 

সে সময় ১৬ ঘণ্টার অচলাবস্থার পর দুই জিম্মি ও বন্দুকধারী নিহত হয়েছিলেন।

More like this

রবীন্দ্রনাথের গল্প নিয়ে প্রথমবার একসঙ্গে চঞ্চল ও পরীমনি

নতুন বছরে নতুন সিনেমার ঘোষণা নিয়ে আসছেন অভিনেত্রী পরীমনি। এই প্রথম তিনি অভিনয় করতে...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে চীনা প্রতিষ্ঠান...

দুই বছর পর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সা

দুই বছরের অপেক্ষা, অসংখ্য নির্মাণ-জটিলতা, আর ঘরছাড়া ম্যাচগুলোর ক্লান্তি। সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের...