Homeবাংলাদেশসাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি

Published on

Latest articles

নারী অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম খুঁজে পায়নি বিসিবি

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করে কোনো অনিয়ম খুঁজে পায়নি বাংলাদেশ...

যেভাবে ধ্বংস হলো সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ বন

ভয়ংকর দৃশ্য! হাজার হাজার একরের ম্যানগ্রোভ বন কেটে ফেলা হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গাছের...

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নেত্রকোণার সাবেক ডিসি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। গতকাল বুধবার রাজধানীর রমনা মডেল থানায় থানায় জিডিটি করেন তিনি। শামছুল ইসলাম দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার।

আজ বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। 

এতে বলা হয়, বনানী বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হলে তাকে নেত্রকোণার ডিসির পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। বর্তমানে ওই মন্ত্রণালয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত করছে। এমন পরিস্থিতিতে প্রতিহিংসার মনোভাব থেকে সাংবাদিক শামছুল ইসলামকে ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানি করার উদ্দেশ্যে বনানী বিশ্বাস এই জিডি করেছেন।

এদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে জিডি প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এক বিবৃতিতে তারা বলেন, শামছুল ইসলাম দেশের স্বনামধন্য গণমাধ্যমে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা করে আসছেন। বনানী বিশ্বাস যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সরাসরি সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ।

 

 

More like this

নারী অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম খুঁজে পায়নি বিসিবি

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করে কোনো অনিয়ম খুঁজে পায়নি বাংলাদেশ...

যেভাবে ধ্বংস হলো সোনাদিয়া দ্বীপের ম্যানগ্রোভ বন

ভয়ংকর দৃশ্য! হাজার হাজার একরের ম্যানগ্রোভ বন কেটে ফেলা হয়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গাছের...

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জানুয়ারি–জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। এতে নীতি সুদহার...