Homeবাণিজ্যসম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

Published on

Latest articles

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ পাচ্ছে তাইওয়ান

তাইওয়ানের সঙ্গে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জন্য...

ছেলেদের পর এবার ভারত-বাংলাদেশের মেয়েদের সিরিজও স্থগিত হচ্ছে!

চলতি বছর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশে সফর করার কথা থাকলেও তা স্থগিত হয়ে...

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছেন। গত বছরের ডিসেম্বরে দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে ব্যাংকটি গঠিত হয়েছিল।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত বছরের ৭ ডিসেম্বর নতুনভাবে গঠিত ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে আইয়ুব মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল। তার আগে অন্তর্বর্তী সরকার ব্যাংকটির নেতৃত্ব দেওয়ার জন্য নাবীল মুস্তাফিজুর রহমানকে মনোনয়ন দিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে যোগ দেননি।

এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই পাঁচটি শারিয়াহভিত্তিক ব্যাংক দীর্ঘদিনের অনিয়মের কারণে সংকটের মুখে পড়েছিল।

ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারি অংশীদারিত্ব ২০ হাজার কোটি টাকা, বাকি ১৫,০০০ কোটি টাকা আমানতকারীদের শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা হয়।

More like this

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ পাচ্ছে তাইওয়ান

তাইওয়ানের সঙ্গে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জন্য...

ছেলেদের পর এবার ভারত-বাংলাদেশের মেয়েদের সিরিজও স্থগিত হচ্ছে!

চলতি বছর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশে সফর করার কথা থাকলেও তা স্থগিত হয়ে...

বিএনপি সাড়া দেয়নি, আলোচনায় ডাকলে জামায়াত সবার আগে যাবে: হামিদুর রহমান

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি...