Homeখেলাসবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ী দাবাড়ু উজবেকিস্তানের সিনদারভ

সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ী দাবাড়ু উজবেকিস্তানের সিনদারভ

Published on

Latest articles

বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আংশিক ক্ষয়ক্ষতি...

ওয়ার্ল্ডহোটেলসের আওতায় আসছে ১০০ দেশের ৪ হাজারের বেশি হোটেল

যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএইচডব্লিউ হোটেলস তাদের ১০০টি দেশের ৪ হাজারের বেশি হোটেলকে ওয়ার্ল্ডহোটেলস...

উজবেকিস্তানের তরুণ দাবাড়ু জাভোখির সিনদারভ লিখলেন নতুন ইতিহাস। মাত্র ১৯ বছর বয়সে তিনি দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে কম বয়সী বিজয়ী হিসেবে রেকর্ড গড়লেন। ভারতের গোয়ায় বুধবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালের টাইব্রেকারে তিনি পরাজিত করেন চীনের নামকরা গ্র্যান্ডমাস্টার ওয়ে ই-কে।

ক্লাসিক্যাল দু’টি খেলাই ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায় লড়াই। প্রথম র‍্যাপিড খেলাটিও নিষ্পত্তিহীন থাকলেও দ্বিতীয়টিতে সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন সিনদারভ। ম্যাচের শেষ মুহূর্তে ওয়ে সময়ের চাপে পড়েন, বারবার মাত্র এক সেকেন্ড বাকি থাকতে ইনক্রিমেন্ট তুললেও শেষ পর্যন্ত ভুল চাল খেলে বসেন। সেখানেই ম্যাচ ঘুরে যায়, উজবেক তারকা তুলে নেন ১ লাখ ২০ হাজার ডলারের চ্যাম্পিয়ন পুরস্কার।

এই অর্জনের মাধ্যমে সিনদারভ, ওয়ে ই এবং তৃতীয় হওয়া রাশিয়ার আন্দ্রেই এসিপেঙ্কো জায়গা করে নিলেন আসন্ন ক্যান্ডিডেটস টুর্নামেন্টে (২৮ মার্চ–১৬ এপ্রিল), যেখানে বিজয়ী চ্যালেঞ্জ করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় গুকেশ ডোমরাজুর বিরুদ্ধে।

তাদের সঙ্গে ইতোমধ্যে ক্যান্ডিডেটসে জায়গা নিশ্চিত করেছেন গ্র্যান্ড সুইস জয়ী নেদারল্যান্ডসের আনন্দ গিরি, রানার্স-আপ জার্মানিয়ার ম্যাথিয়াস ব্লুবাউম এবং ২০২৪ ফিদে সার্কিট বিজয়ী যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানা।

২০২৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচের ভেন্যু ও তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে এর আগে এত অল্প বয়সে শিরোপা জেতার নজির না থাকায় সিনদারভের নাম দাবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে গেল।

More like this

বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আংশিক ক্ষয়ক্ষতি...

ওয়ার্ল্ডহোটেলসের আওতায় আসছে ১০০ দেশের ৪ হাজারের বেশি হোটেল

যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএইচডব্লিউ হোটেলস তাদের ১০০টি দেশের ৪ হাজারের বেশি হোটেলকে ওয়ার্ল্ডহোটেলস...

এআইয়ের সাহায্যে ২০ বছর আগে হারানো চিত্রকর্ম খুঁজে পেল পুলিশ

শিল্পকর্ম চুরি বিশ্বজুড়ে একটি সমস্যা। এ ধরনের অপরাধ মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশের পুলিশ।...