Homeবিনোদনলন্ডনে মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন ফাহমিদা নবী

লন্ডনে মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন ফাহমিদা নবী

Published on

Latest articles

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

টানা মূল্যস্ফীতির চাপ কমাতে নীতিসুদ (পলিসি রেট বা রেপো রেট) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে...

কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান

এবার ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচ সিনেমার গান প্রকাশিত হয়েছে মাত্র কয়েকটি।এবার সিনেমা...

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী এবার ঈদ উদযাপন করছেন লন্ডনে, একমাত্র মেয়ের সঙ্গে। ঈদ উপলক্ষে তিনি নতুন একটি গানও প্রকাশ করেছেন।

লন্ডন থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে ফাহমিদা নবী বলেন, ‘ঈদের জন্য নতুন একটি গান করেছি। আমার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এটি মূলত ঈদের গান, উৎসবের গান। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

তিনি বলেন, ‘আমরা উৎসব ভালোবাসি। ঈদ এ দেশের অনেক বড় একটি উৎসব। সেভাবেই গানটি করা হয়েছে। তবে, এই গানটি নিয়ে অনেক পরিকল্পনা ছিল। দেশে থাকলে সেসব হতো।’

‘ঈদ মোবারক’ শিরোনামের গানটিতে ফাহমিদা নবীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু ও জেসমিন নাহার। গানটির সুর করেছেন মুবাশ্বির মজুমদার।

এবারের ঈদে এই শিল্পী লন্ডনে তার একমাত্র মেয়ে আনমুলের কাছে অবস্থান করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম। দেশে ফেরার সবকিছু চূড়ান্ত ছিল। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে আমেরিকা থেকে লন্ডনে চলে আসি। এখানে আমার একমাত্র মেয়ে আনমুল আছে। ওর কাছেই আছি।’

দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে দেখা হওয়ায় দুজনেই বেশ আনন্দিত জানিয়ে তিনি বলেন, ‘এক বছর পর মেয়ের কাছে এলাম। গত বছর ঈদেও ছিলাম। অনেক দিন দেখা হয়নি। এবার দেখা হওয়াতে মা-মেয়ে দুজনেই খুশি।’

ঈদের দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘মা-মেয়ে বাসায় আছি। মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করেছি। মেয়ের বন্ধুরা আসবে। তাদের সঙ্গে ভালো সময় কাটবে আশা করছি। তাছাড়া, সামিনা আপার (সামিনা চৌধুরী) মেয়েও লন্ডনে আছে। সে তো আমার আরেক মেয়ে। তার সঙ্গেও দেখা হবে ঈদকে কেন্দ্র করে।’

‘এবার ইচ্ছা ছিল দেশে ঈদ করব এবং সব বোনরা মিলিত হবো। কিন্তু তা হলো না। এটাই ভাগ্য। মেয়ের কাছে এসে খুব খুশি আমি। মা-মেয়ের ভালো সময় কাটছে’, যোগ করেন তিনি।

More like this

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

টানা মূল্যস্ফীতির চাপ কমাতে নীতিসুদ (পলিসি রেট বা রেপো রেট) অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে...

কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান

এবার ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচ সিনেমার গান প্রকাশিত হয়েছে মাত্র কয়েকটি।এবার সিনেমা...

মিয়ানমারের নির্বাচনের দ্বিতীয় ধাপে কম ভোটার উপস্থিতি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার অভিযোগ

মিয়ানমারে সামরিক জান্তার অধীনে আয়োজিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ সরকারের...