Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের উপকূলে মেক্সিকোর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের উপকূলে মেক্সিকোর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ জনের প্রাণহানি

Published on

Latest articles

শ্রীমঙ্গলে নিজের বাড়িতে গিয়ে শমিত বললেন, ‘বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ ভালো’

ছোটবেলা থেকে শ্রীমঙ্গলে যখন আসতেন শমিত সোমের পরিচয় ছিলো ভিন্ন। তখন পারিবারিক পরিমণ্ডলেই কাটত...

মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলে গ্যালভেস্টন শহরের কাছে মেক্সিকোর নৌবাহিনীর একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে একজন কমবয়সী রোগী ও অপর সাত আরোহী ছিলেন। দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এক যাত্রী এখনো নিখোঁজ আছেন।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি ও ফ্রি প্রেস জার্নাল এই তথ্য জানিয়েছে।

মেক্সিকো নৌবাহিনী সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি একটি মানবিক অভিযান পরিচালনা করছিল।

দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর একজন এখনো নিখোঁজ আছেন।

মৃতদের মধ্যে দুই বছর বয়সী একজন শিশু ছিল বলে জানিয়েছে সিএনএন।

মার্কিন কোস্ট গার্ড নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গ্যালভেস্টনের দিকে আগানোর সময় উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।

অনেক বেশি পুড়ে গেছে এমন শিশুদের যত্ন নেয়, এমন একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে এই বিশেষায়িত চিকিৎসা অভিযান পরিচালনা করা হচ্ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের দেওয়া তথ্য মতে, উড়োজাহাজটি মেক্সিকোর ইউকাতান রাজ্যের মেরিদা থেকে গ্রিনিচ সময় পৌনে ৭টার দিকে যাত্রা শুরু করে। সর্বশেষে গ্রিনিচ সময় রাত ৯টা বেজে ১ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টা ১ মিনিট) গ্যালভেস্টন সাগরের ওপর, স্কোলস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এর অবস্থান চিহ্নিত করা যায়।

More like this

শ্রীমঙ্গলে নিজের বাড়িতে গিয়ে শমিত বললেন, ‘বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ ভালো’

ছোটবেলা থেকে শ্রীমঙ্গলে যখন আসতেন শমিত সোমের পরিচয় ছিলো ভিন্ন। তখন পারিবারিক পরিমণ্ডলেই কাটত...

মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

রাষ্ট্র পরিচালনায় জনসংযোগ ঘাটতি: নীতির সঙ্গে বয়ানও কেন গুরুত্বপূর্ণ

সম্প্রতি অন্তত দুটি আলোচিত ঘটনায় সরকারের জনসংযোগ ও সংকটকালীন যোগাযোগ ব্যবস্থাপনায় পেশাদারিত্বের ঘাটতি অতি...