Homeবাংলাদেশযাত্রাবাড়ীতে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

যাত্রাবাড়ীতে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Published on

Latest articles

মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

১২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটিতে...

ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনেও বিক্ষোভ

নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে...

রাজধানীর যাত্রাবাড়ীতে চোর সন্দেহে বাপ্পী (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিনভর আটকে রেখে নির্যাতনের পর সন্ধ্যায় তাকে সড়কের পাশে ফেলে যাওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

নিহত বাপ্পীর বড় ভাই মো. পারভেজ বলেন, তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। বাবা মো. শাহজাহান রিকশাচালক এবং মা পারুল বেগম একটি কারখানার কর্মী। তারা বর্তমানে ধোলাইপাড় এলাকায় থাকেন। বাপ্পী তার মায়ের সঙ্গে কারখানায় কাজ করত।

পারভেজ অভিযোগ করে বলেন, বুধবার রাত ২টার দিকে একই এলাকার কাপশি রাসেল, মোল্লা শুভ ও শাকিব তাদের বাসায় এসে বাপ্পীকে ধরে নিয়ে যায়। মীরহাজীরবাগের একটি বাসা থেকে টাকা ও বিদ্যুতের প্রিপেইড কার্ড চুরির অভিযোগ তুলে তাকে আবু হাজী মসজিদ গলির একটি বাসার নিচতলার একটি কক্ষে আটকে রেখে রাতভর মারধর করা হয়।

পারভেজ আরও বলেন, পরদিন সকাল ৬টার দিকে বাপ্পীকে তাদের বাসায় এনে চুরির টাকা বের করে দিতে বলে। কিছু না পেয়ে তারা আবার তাকে ধরে নিয়ে যায়। এ সময় বাপ্পীর মা তাদের পিছু নিলে তাকেও পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। দিনভর আটকে রেখে বাপ্পীকে আবারও নির্যাতন করা হয়।

নির্যাতনে বাপ্পী নিস্তেজ হয়ে পড়লে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নির্যাতনকারীরা তাকে মীরহাজীরবাগের একটি সড়কের পাশে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বাপ্পী মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজের মর্গে বাপ্পীর বাবা মো. শাহজাহান বলেন, ‘আমার ছেলে যদি কোনো অপরাধ করেও থাকে, তাহলে পুলিশে দিত। এভাবে পিটিয়ে মেরে ফেলল কেন? আমি এর বিচার চাই।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, কিশোরটিকে বাসা থেকে ডেকে নিয়ে দিনভর অমানবিক নির্যাতন করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত বাপ্পীর মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ফৌজিয়া রওশন আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

More like this

মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

১২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটিতে...

ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনেও বিক্ষোভ

নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে...

ঈদে আসছে নিশোর ‘দম’, প্রকাশ পেল ফার্স্টলুক পোস্টার

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান...