Homeআন্তর্জাতিকমার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা ৩২ কিউবান নিহত

মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তায় থাকা ৩২ কিউবান নিহত

Published on

Latest articles

অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে বিপাকে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। আগে থেকেই চোটে...

বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল

নাশকতা রোধে সারা দেশে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি...

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা সরকার। 

আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতরা কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। এ ঘটনায় কিউবায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অনুরোধে মাদুরো ও তার স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে ছিলেন নিহতরা। তীব্র প্রতিরোধের পর সরাসরি সংঘর্ষ বা স্থাপনায় চালানো বোমা হামলায় তারা নিহত হন।

ভেনেজুয়েলায় অভিযানে মোট নিহতের সংখ্যা দেশটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে নিহতের সংখ্যা অন্তত ৮০ বলে জানিয়েছে। 

এ ঘটনার পর কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই, কারণ দেশটি পতনের পথে রয়েছে।’

More like this

অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে বিপাকে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। আগে থেকেই চোটে...

বৃহস্পতিবার সারা দেশে সড়কে থাকবে জামায়াতসহ ৮ দল

নাশকতা রোধে সারা দেশে সড়কে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি...

প্রতারণা মামলা: নিউ মেক্সিকো প্রশাসনকে ২৫০০ কোটি ডলার দিতে মেটাকে নির্দেশ

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলায় ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণার দায়ে শীর্ষ সামাজিকমাধ্যম প্রতিষ্ঠান...